1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরায় সাংবাদিকদের অংশগ্রহনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

সাতক্ষীরায় সাংবাদিকদের অংশগ্রহনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : ‎

বাংলাদেশ প্রেস কাউন্সিল এর আয়োজনে ~সাতক্ষীরায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) সকালে  সাতক্ষীরা  সার্কিট হাউজ কনফারেন্স রুমে  বাংলাদেশ প্রেস কাউন্সিল এর আয়োজনে  ও সাতক্ষীরা জেলা প্রশাসন’র সহযোগীতায় প্রধান অতিথি ও রিসোর্স পার্সন হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

সাতক্ষীরা  জেলা প্রশাসক মোস্তাক  আহমেদ  এর সভাপতিত্বে কর্মশালায়  স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল ।

বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  বিঞ্চুপদ পাল। কর্মশালা শেষে জেলার প্রশিক্ষনপ্রাপ্ত সাংবাদিকদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  বাংলাদেশ প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন ‘সাংবাদিকদের সুরক্ষা নীতিমালা আইন মেনেই  অপসংবাদিকতা  পরিহার করে  সবার আগে  দেশপ্রেম,  দেশের কল্যাণে  বস্তুনিষ্ঠ সাংবাদিকতায়  সাহসী ভূমিকা রাখতে হবে। সাংবাদিকদের মধ্যে বিভাজন না রেখে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার  দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ প্রেস কাউন্সিল। সাংবাদিকদের বেতন ভাতা নিয়েও ইতিবাচক ভূমিকা রয়েছে”।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park