1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জের রতুনী গ্রামে মাদকের ভয়াবহ আগ্রাসন-প্রশাসন ও নেতৃস্থানীয় ব্যক্তিদের হস্তক্ষেপ কামণা এলাকাবাসীর - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা

সিরাজগঞ্জের রতুনী গ্রামে মাদকের ভয়াবহ আগ্রাসন-প্রশাসন ও নেতৃস্থানীয় ব্যক্তিদের হস্তক্ষেপ কামণা এলাকাবাসীর

মোঃইয়াকুব আলী তালুকদার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২০২ বার পঠিত

মোঃ ইয়াকুব আলী তালুকদার 

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের রতুনী গ্রাম
একসময় প্রকৃতির ছোঁয়ায় সজীব আর নির্মল শান্তিতে ঘেরা ছিল। সাধারণ গ্রামীণ জনপদের মতোই ছিল এই জনপদ—শান্তিপূর্ণ, সমাজকেন্দ্রিক ও কৃষিনির্ভর এবং নিরীহ, সহজ সরল মানুষের বাস। কিন্তু সময়ের পরিবর্তনে আধুনিকতার পাশাপাশি প্রবেশ করেছে ভয়াবহ বিপর্যয়—গ্রামজুড়ে ছড়িয়ে পড়েছে মাদকের অভিশাপ।

স্থানীয়রা অভিযোগ করছেন, বিগত এক দশকেরও বেশি সময় ধরে রফিকুল ইসলাম নামে এক প্রভাবশালী ব্যক্তি এলাকায় গড়ে তুলেছেন একটি সুসংগঠিত মাদক সিন্ডিকেট। তার এই অবৈধ ব্যবসায় সহযোগিতা করছেন এলাকার কিছু প্রভাবশালী, সাবেক রাজনৈতিক নেতাসহ যুবসমাজের একাংশ। অভিযোগ রয়েছে, রাজনৈতিক ছত্রছায়ায় এই সিন্ডিকেট দিন দিন আরও দুর্ধর্ষ হয়ে উঠেছে।

বিশেষ করে স্থানীয় একাধিক আওয়ামী লীগপন্থী নেতার মদদে রফিকুলের মাদক ব্যবসা দিনকে দিন বিস্তৃত হচ্ছে। ফেন্সিডিল, গাঁজা ও ইয়াবা সহজলভ্য হয়ে উঠেছে যুবসমাজের কাছে। ফলে যুবকরা জড়িয়ে পড়ছে নেশা ও অপরাধে, ভেঙে পড়ছে পরিবার, হারিয়ে যাচ্ছে ভবিষ্যৎ।
ধ্বংসের দারপ্রান্তে চলে যাচ্ছে ছাত্র সমাজ। বাড়ছে পারিবারিক কলহ। মাদকের টাকা সংগ্রহ করতে চুরি, ছিনতাইসহ নানা অপরাধ অপকর্ম সংঘটিত হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং মাদক ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ার কারণে অনেক সময়ই প্রতিকার চাইতে গিয়ে ভয়ের মুখোমুখি হতে হচ্ছে সাধারণ মানুষকে। প্রতিবাদ করতে ও প্রকাশ্যে অভিযোগ করতে সাহস পাচ্ছে না সাধারণ মানুষ।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি দ্রুত এর সমাধান চান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park