1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সুন্দরবনের পিছিয়ে পড়া মানুষদের পাশে উৎকর্ষে আরোহণ ও সন্তোষপুর আদি সর্বজনীন - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

সুন্দরবনের পিছিয়ে পড়া মানুষদের পাশে উৎকর্ষে আরোহণ ও সন্তোষপুর আদি সর্বজনীন

বেবি চক্রবর্ত্তী,ভারত প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ২৪৭ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী:- জঙ্গলে মধু ভাঙতে গিয়ে বা নদীতে কাঁকড়া ধরতে গিয়ে অনেকেই বাঘের পেটে চলে যান। এই সব বাঘে খাওয়া পুরুষদের স্ত্রী রা বিধবা হয়ে চরম অভাব অনটনে দিন কাটান। তাই এই সব পরিবারের পাশে দাঁড়ালো
‘উৎকর্ষে আরোহণ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা ও কলকাতার সন্তোষপুর আদি সর্বজনীন দুর্গোৎসব পূজা কমিটির সদস্যরা।
এইসব স্বামীহারা স্ত্রী ও তাদের ছেলে মেয়েদের হাতে পরিধান সামগ্রী, শিক্ষা উপকরণ এবং অন্যান্য অত্যাবশ্যকীয় দ্রব্য তুলে দেওয়া হয় এই দুই সংস্থার পক্ষ থেকে। স্থানীয় বিদ্যালয়ের দুই শতাধিক নার্সারি শিক্ষার্থী এবং সমসংখ্যক বিধবা নারী এই সহায়তা গ্রহণ করেন, যা তাঁদের জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে মনে করেন গ্রামবাসীরা।
উৎকর্ষে আরোহনের অন্যতম সদস্য অনুপম মজুমদার বলেন, এলাকার গরীব ও পিছিয়ে পড়া মানুষদের তারা নানা সাহায্য তুলে দিয়েছেন।
গ্রামের একমাত্র স্কুলের খুবই দুরবস্থা৷ কিন্তু এতটা যে খারাপ অবস্থা তা স্কুলে না এলে জানতেই পারতেন না। এদের কিছুটা হলেও সাহায্য করতে পেরে ভালো লাগছে।
সন্তোষপুর আদি সার্বজনীন পুজোর উদ্যোক্তা সুদীপ মজুমদার বলেন, কলকাতায় ফিরে গিয়ে এবছর তাদের দুর্গাপুজোর বাজেট কাটছাঁট করে স্কুলটির পরিকাঠামো উন্নয়নের জন্যে কিছু করা যায় কিনা সে ব্যাপারে তারা উদ্যোগ নেবেন।
এই সামান্য সাহায্য পেয়ে ছোট ছোট শিশুরা ও তাদের পরিবারের সকলে এবং স্থানীয় বাসিন্দারা খুব খুশি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park