1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ফ্লাইওভারের উচ্চতা প্রতিবন্ধকে কাভার্ডভ্যানের ধাক্কা লেগে যান চলাচলে সৃষ্টি হয়েছে। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

ফ্লাইওভারের উচ্চতা প্রতিবন্ধকে কাভার্ডভ্যানের ধাক্কা লেগে যান চলাচলে সৃষ্টি হয়েছে।

স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ।

চট্টগ্রামের নগরের আখতারুজ্জামান ফ্লাইওভারের উচ্চতার প্রতিবন্ধকের সঙ্গে একটি কাভার্ডভ্যানের ধাক্কা লেগে যান চলাচলে সৃষ্টি হয়েছে। খবর পেয়ে কাভার্ডভ্যানটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।

মঙ্গলবার (২০ মে) সকাল সাড়ে ১০টার দিকে ফ্লাইওভারের ২ নং গেট বায়েজিদ সড়কের মুখে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন (সিএমপি) পুলিশের ট্রাফিক বিভাগে দায়িত্বরত উত্তর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শামীম হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান: সকালের দিকে একটি মালবাহী কাভার্ডভ্যান ফ্লাইওভারের বায়েজিদ রোডে যাওয়ার মুখে উচ্চতা প্রতিবন্ধকের সঙ্গে ধাক্কা লাগে। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ফ্লাইওভারের উচ্চতা প্রতিরোধকের কিছু অংশ ভেঙে যায়। এ সময় ওই রোডে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

এই বিষয়ে সিএমপির ট্রাফিক উত্তর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শামীম হোসেন বলেন : একটি কাভার্ডভ্যান দুর্ঘটনাটি ঘটিয়েছে। ঘটনাস্থলে ট্রাফিক পুলিশের পাশাপাশি থানা পুলিশও কাজ করছেন। রেকারও দিয়ে কাভার্ডভ্যানটি সরানোর কাজ চলছে। ওই সড়কটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে কিছুক্ষণের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park