1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে মাদক সেবনের দায়ে ৫ জনকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’

পাঁচবিবিতে মাদক সেবনের দায়ে ৫ জনকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

ইদ্রিস আলী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৬৩ বার পঠিত

ইদ্রিস আলী,

পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মাদক সেবনের দায়ে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৯ মে) সন্ধ্যায় উপজেলার বাগজানা বাসস্ট্যান্ড এলাকায় এ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ।
আদালত সূত্রে জানা গেছে, অভিযানে আটক পাঁচজনের মধ্যে এনামুল ও সোহাগ নামে দুজনকে ১৫ দিন করে এবং সৈকত, তপন চন্দ্র রায় ও সুমন রানা নামের বাকি তিনজনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে অর্থদণ্ডও করা হয়েছে। আটকদের কাছ থেকে ৫ গ্রাম করে গাঁজা এবং তপনের কাছ থেকে ২৫০ মিলিলিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—জেলার পাঁচবিবি উপজেলার গোপালপুর গ্রামের মৃত বাবুর ছেলে এনামুল (২৭), বগুড়ার আদমদিঘী উপজেলার সান্তাহার এলাকার মৃত এনামুল হকের ছেলে সোহাগ (৩৮), পাঁচবিবির পবাহার গ্রামের মৃত শহীদুল ইসলামের ছেলে সৈকত (২০), একই উপজেলার ভিমপুর গ্রামের মৃত লাল মোহনের ছেলে তপন চন্দ্র রায় (৩২) এবং সদর উপজেলার পাকার মাথা এলাকার কদম আলীর ছেলে সুমন রানা (২৫)।
অভিযানকালে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক আ.ন.ম. হাসান, সিপাই মারুফ, বাবর আলী ও আলিফ মাহমুদ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park