1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জিইসি মোড়ে সেন্ট্রাল প্লাজার ছাদে এলইডি সাইন ও বিলবোর্ড উচ্ছেদ অভিযান - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা

জিইসি মোড়ে সেন্ট্রাল প্লাজার ছাদে এলইডি সাইন ও বিলবোর্ড উচ্ছেদ অভিযান

রাজু শেখ
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

স্টাফ রিপোর্ট মোঃ রাজু শেখ।

নগরের জিইসি মোড়ে সেন্ট্রাল প্লাজার ছাদে ও দেয়ালে স্থাপিত দুটি এলইডি সাইন ও কয়েকটি বিলবোর্ড উচ্ছেদে গেলে ব্যবসায়ীদের বাধার মুখে পড়ে চট্টগ্রাম সিটি কর্পোরশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ব্যবসায়ীরা ভ্রাম্যমাণ আদালতকে জানান : উচ্ছেদ অভিযানের বিষয়ে তাদের পূর্বে অবহিত করা হয়নি। মার্কেট খোলার দিন উচ্ছেদ কার্যক্রম চললে ক্রেতা–দর্শনার্থীদের সমস্যা হবে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেওয়া চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা ব্যবসায়ীদের জানান, এলইডি সাইন ও বিলবোর্ড স্থাপনকারী প্রতিষ্ঠানকে অবহিত করা হয়েছে। এরপর ব্যবসায়ীরা নিবৃত হলে উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়। তবে শেষ পর্যন্ত অভিযান না চালিয়ে ফিরে যায় ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার সকালে এ ঘটনা ঘটে।

সূত্রে জানা গেছে: এলইডি সাইন ও বিলবোর্ড স্থাপনকারী বিজ্ঞাপনী সংস্থা এ্যাডফ্রেমের প্রতিনিধি সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে যোগাযোগ করে নিজ উদ্যোগে বিলবোর্ড ও এলইডি সাইন সরিয়ে নিতে সময় চেয়েছেন। মেয়র তাদের ২৪ ঘণ্টা সময় দেন। তাই উচ্ছেদ না করে ফিরে যায় ভ্রাম্যমাণ আদালতে অংশ নেওয়া চসিকের কর্মকর্তা–কর্মচারীরা।

সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী আবু জাফর সাংবাদিকদের জানান: বিলবোর্ডটি বিজ্ঞাপনী সংস্থার মালিকরা ২৪ ঘণ্টার মধ্যে নিজেরা সরিয়ে নিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে অভিযান স্থগিত করে চলে এসেছে ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে: এডফ্রেমের মালিক হচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ–কমিটির সদস্য আরশেদুল আলম বাচ্চু ও তার ব্যবস্থাপনা অংশীদার হচ্ছেন মুহাম্মদ হাফিজ উল্লাহ আমিন তিমুর।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় বড় ক্রেন নিয়ে যাওয়া হয়। ছাদে বিলবোর্ডটির একাংশ কেটেও ফেলা হয়। কিন্তু সেন্ট্রাল প্লাজার পাশ দিয়ে যাওয়া বিদ্যুৎ সঞ্চালন লাইন বন্ধ করা ছাড়া অভিযান চালানো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

জানা গেছে: ২০২২ সালের দিকে জিইসি মোড়ের সেন্ট্রাল প্লাজার ছাদে ও দেয়ালে এলইডি সাইন বিলবোর্ড স্থাপন করে এ্যাডফ্রেম। ২০২৩ সালের ৩ সেপ্টেম্বর বার্ষিক ২০ লাখ টাকায় বিলবোর্ডগুলো অনুমোদন দেয় সিটি কর্পোরেশন। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৪ ফেব্রুয়ারি অনুমোদন বাতিল করে বিলবোর্ডগুলো সরিয়ে নিতে সাত দিনের সময় বেঁধে দেওয়া হয়েছিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park