1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঝিকরগাছায় মা ও শিশু সহায়তা কর্মসূচির ভাতাভোগীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা

ঝিকরগাছায় মা ও শিশু সহায়তা কর্মসূচির ভাতাভোগীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃআজাদ হোসেন
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

মোঃ আজাদ হোসেন, স্টাফ রিপোর্টার যশোর:

যশোরের ঝিকরগাছায় মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থ বছরের ইউনিয়ন পর্যায়ে ভাতাভোগীদের ১০টি সেশনে (এসবিসিসি) প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ মে) সকাল ১০টায় ঝিকরগাছা সদর, গঙ্গাননদপুর ও মাগুরা ইউনিয়ন পরিষদের কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শুভ উদ্বোধন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক। এসময় তিনি তার বক্তব্যে বলেন, মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থ বছরের ইউনিয়ন পর্যায়ে ভাতাভোগীদের ১০টি সেশনে (এসবিসিসি) প্রশিক্ষণে প্রতিদিন ২টি সেশনে মাধ্যমে ইউনিয়ন প্রতি ৬০জন মহিলা সদস্যরা প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং তাদের সাথে বিগত ২০২৩-২৪ অর্থ বছরের পুরাতন সদস্যরাও সংযুক্ত হয়ে সর্বমোট ৩হাজার ৮শত ২৬জন মহিলা সদস্যরা প্রশিক্ষণের আওতায় আসবেন। উক্ত প্রশিক্ষণ হবে ৫দিনে ২টি সেশনে করে সর্বমোট ১০টি ব্যাচে প্রশিনার্থীরা প্রশিক্ষণ গ্রহণ করবেন।
এসময় উপস্থিত ছিলেন মাল্টিমিডিয়া ডট কম সার্ভিসের পরিচালক আফজাল হোসেন চাঁদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহকারী শামসুন্নাহার, ঝিকরগাছা সদর ইউনিয়নের সচিব আবু সাঈদ, হেল্থ এডুকেটর মোঃ জাকির হোসেন, স্বাস্থ্য সহকারী মিনারুল ইসলাম, আশারুল হক, সিএইচসিপি তুরানী আক্তার, গঙ্গানন্দপুর ইউনিয়নে স্বাস্থ্য সহকারী ফারুক হোসেন, কামারুল ইসলাম, সিএইচসিপি শাহ আলম ও মাগুরা ইউনিয়নে তরিকুল ইসলাম, সিএইচসিপি রেশমা খাতুন সহ আরও অনেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park