1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
খুলনায় তারুণ্যের রাজনৈতিক অধিকার সমাবেশে আব্দুর রউফের নেতৃত্বে বিএনপি, স্বেচ্ছাসেবক,যুবদলের অংশগ্রহণ - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

খুলনায় তারুণ্যের রাজনৈতিক অধিকার সমাবেশে আব্দুর রউফের নেতৃত্বে বিএনপি, স্বেচ্ছাসেবক,যুবদলের অংশগ্রহণ

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৬৭ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :

খুলনার সার্কিট হাউস মাঠে আয়োজিত তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক ও আলিপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ’র নেতৃত্বে বিএনপি,স্বেচ্ছাসেবক দল ও যুবদল এবং ছাত্রদলের
নেতৃবৃন্দরা বিশাল শোডাউনে অংশগ্রহণ করেছে।

শনিবার (১৭ মে) সকালে ১১ টার দিক সাতক্ষীরা সদরের আলিপুর চেক পোস্ট এলাকা থেকে নেতাকর্মীরা শোডাউন বের করে।এই শোডাউনে বিপুল সংখ্যক তরুণ ও প্রবীণ নেতাকর্মী যোগ দেয়।

এসময় আলিপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, সহ-সভাপতি হাজিউজ্জামান বাদশা,সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান চান্দু, যুবদল নেতা নুরুজ্জামান পল্টু, স্বেচ্ছাসেবক দল নেতা আহসানুল্লাহ, ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম জিকু’সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় আলিপুর ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুর রউফ বলেন, “আমরা একসঙ্গে খুলনার উদ্দেশ্যে রওনা দিচ্ছি।আমাদের তারুণ্যের রাজনৈতিক অধিকার সমাবেশ সফল করার জন্য আমাদের যা যা করণীয় তা আমরা করবো ইনশাআল্লাহ।আমরা তারেক রহমানকে আগামীর রাষ্ট্র নায়ক হিসেবে দেখতে চায়।এদেশকে আবার ঢেলে ভালভাবে সাজিয়ে আমরা উন্নয়নের দিকে নিয়ে যেতে পারি”।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park