1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চট্টগ্রাম চিড়িয়াখানার নির্মাণাধীন গেইট ধসে পড়ে পাঁচ শ্রমিক আহত হয়েছেন। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা

চট্টগ্রাম চিড়িয়াখানার নির্মাণাধীন গেইট ধসে পড়ে পাঁচ শ্রমিক আহত হয়েছেন।

রাজু শেখ
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৮৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ

চট্টগ্রাম চিড়িয়াখানার নির্মাণাধীন দেয়াল ও ফটকধসে পাঁচ নির্মাণশ্রমিক আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম ফয়’স লেক এলাকায় অবস্থিত চিড়িয়াখানায় এ ঘটনা ঘটে।

আহত শ্রমিকেরা হলো : মো. আরমান (৩০), মো. হৃদয় (২০), মো. রাকিব (১৯), মো. সোহেল (২৬) ও রনি হালাদার (২৭)। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা খলিলুর রহমান সাংবাদিকদের জানান: চিড়িয়াখানার মূল ফটকের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় হঠাৎ ছাদসহ দেয়াল ধসে পড়ে। খবর পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করি। দুর্ঘটনায় প্রাথমিকভাবে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার বিষয়ে জানতে চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর শাহদাত হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে চিড়িয়াখানা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় এলাকায় চিড়িয়াখানার নির্মাণনিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়রা বলছেন, কাজের সময় শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না করায় এমন দুর্ঘটনা ঘটেছে ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park