1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবির আনিছ ভুট্টা চাষে সফল - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

পাঁচবিবির আনিছ ভুট্টা চাষে সফল

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৯৮ বার পঠিত

ইদ্রিস আলী,
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

স্বল্প সময় স্বল্প খরচ কিন্ত লাভ বেশী এ কারনে ধান পাট গম আলু সরিষা সহ বিভিন্ন ধরনের সবজি চাষের পাশাপাশি ভুট্টা চাষে সাফল্য অর্জন করেছে জয়পুরহাটের পাঁচবিবির কৃষকরা। কম খরচে লাভ বেশি হওয়ায় ভুট্টা চাষে এগিয়ে আসছে অনেকেই। ভুট্টা চাষে সার, কীটনাশক ও শ্রমিক খরচ অন্যান্য ফসল চাষের চেয়ে তুলনামুলক কম। উপজেলা কৃষি অফিসও কৃষকদের পরামর্শ ও বিভিন্ন সহযোগিতা দিচ্ছেন।
উপজেলার আয়মা গ্রামের কৃষক আনিছুর রহমান আনিছ সবমিলে ৭৫’হাজার টাকা খরচ করে এবছর ৫ বিঘা জমিতে ভুট্টা চাষ করেন। আনিছ জমি থেকে ভুট্টা উঠানো শুরু করেছেন তিনি বলেন, বিঘা প্রতি (৪০-৫০) মন ভুট্টার ফলন হয়েছে। তিনি আরো বলেন, আমি সাধারণত ধান চাষের পাশাপাশি বিভিন্ন ধরনের সবজির চাষ বেশি করে থাকি এবছরই প্রথম ভুট্টার চাষ করেছি। ধান ও সবজি চাষের তুলনায় ভুট্টা চাষে লাভ বেশি বলেও জানান তিনি। উপজেলার বাগজানা ও ধরঞ্জী ইউনিয়নের কৃষকও ব্যাপক ভুট্টার চাষা করেছে। বিশেষ করে উভয় ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে যাওয়া ছোট যমুনা নদীর পাড়ের জমিতে বেশি ভুট্টার চাষ করতে দেখা যায়। ধরঞ্জী ইউপির বাগুয়ান গ্রামের কৃষক কেরামত বলেন, আমি যমুনা নদীর পাড়ের ৩ বিঘা জমিতে ভুট্টার আবাদ করেছি ফলনো ভালো হয়েছে। বর্তমান ভুট্টার মন প্রতি বাজার মূল্য সাড়ে ৮’শ থেকে ৯’শ টাকা এমন দামে বিক্রি করতে পারলে খরচ বাদে আমি বেশ লাভবান হব।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ লুৎফর রহমান বলেন, উপজেলায় এবছর প্রায় ৪’শ বিঘা জমিতেভুট্টার চাষ হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park