1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চক্ষু পরীক্ষা কেন্দ্রের উদ্বোধন - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চক্ষু পরীক্ষা কেন্দ্রের উদ্বোধন

এসডি সোহেল রানা স্টার রিপোর্টার,
  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ৭৬ বার পঠিত

এসডি সোহেল রানা স্টার রিপোর্টার,

শেরপুরের শ্রীবরদী উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিস জনিত চক্ষু রোগী ও অন্যান্য চক্ষু রোগীদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে প্রাথমিক চক্ষু পরীক্ষা কেন্দ্রের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
১২ ই মে সোমবার সকালে হাসপাতাল ভবনে
প্রাথমিক চক্ষু পরীক্ষা কেন্দ্রের শুভ উদ্বোধন করেন
উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডাঃ আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলাম।

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট পিডিয়াট্রিকস ডাঃ বিলকিস সুলতানা, মেডিকেল অফিসার ডাঃ জেএম রাসেল হাসান, এসএসসিএম ও মনিরুজ্জামান মনির, (এমপি ল্যাব) মোহাম্মদ মাহবুবুল আলম শাহীন, ফার্মাসিস্ট সাঈদ, বিএনএসবির কো অর্ডিনেটর চিন্ময় দাস, অপ্টোমেট্রিস্ট শাকিল, মিট ওয়াইফ অন্তরা আক্তার সহ উপজেলা হাসপাতালের কর্মরত স্টাফরা উপস্থিত ছিলেন।

প্রতিদিন অফিস চলাকালীন সময় সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বহি বিভাগের ১৩ নং কক্ষে আগত রোগীরা তাদের বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে পারবেন এবং রোগ নির্ণয় করতে পারবেন বলে জানিয়েছেন মেডিকেল অফিসার ডাঃ জেএম রাসেল হাসান ।

উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মফিদুল ইসলাম জানান, প্রাথমিক চক্ষু পরীক্ষা কেন্দ্রে চক্ষু রোগীরা .দৃষ্টিশক্তি রিফ্র্যাকশন/ রেটিনাল রিফ্লেক্স চশমার পাওয়ার পরীক্ষা চোখের ফান্ডাস পরীক্ষা/ রেটিনোপ্যাথী পরীক্ষা। ছানি সনাক্তকরন পরীক্ষা করতে পারবে বিনামূল্যে। প্রতিদিন অফিস চলাকালীন সময়ে বহির্বিভাগের ১৩ নং কক্ষে এ সেবা প্রদান করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park