1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে মাদকবিরোধী সেমিনার-২০২৫ অনুষ্ঠিত হলো পুটারবিলে - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

পাঁচবিবিতে মাদকবিরোধী সেমিনার-২০২৫ অনুষ্ঠিত হলো পুটারবিলে

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৭৯ বার পঠিত

ইদ্রিস আলী,
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

উদয়মান বাংলাদেশ সামাজিক সেবা সংগঠন (YBSSS)-এর উদ্যোগে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পুটারবিল, বালিঘাটায় অনুষ্ঠিত হলো “মাদকবিরোধী সেমিনার-২০২৫”। বিকেল ৫টায় শুরু হওয়া এ আয়োজনে বক্তারা বলেন মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।

সেমিনারের প্রধান অতিথি ছিলেন মোঃ আরিফুল ইসলাম সার্কেল এসপি পাঁচবিবি থানা।
তিনি বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে। আমাদের সবাইকে একযোগে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:মোঃ মইনুল ইসলাম অফিসার ইনচার্জ পাঁচবিবি থানা,
মোঃ সাইদুর ইসলাম — প্রভাষক, ডুগডুগিহাট বিএম কলেজ ,মোঃ আহসান হাবিব — অধ্যাপক , সড়াইল কলেজ, মোঃ মামুন সরকার রাশেদুল — সদস্য, ৪নং বালিঘাটা ইউনিয়ন পরিষদ, মোঃ শামীম আহমেদ — বিশিষ্ট ব্যবসায়ী,মোঃ নয়ন প্রধান যুগ্ন আহবায়ক ছাত্রদল পৌর শাখা
সবার বক্তব্যেই মাদককে “জাতির ভবিষ্যতের ঘাতক” হিসেবে অভিহিত করে তা নির্মূলে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
সভাপতিত্ব করেন:
মোঃ সোহাগ পারভেজ, প্রতিষ্ঠাতা ও সভাপতি, উদয়মান বাংলাদেশ (YBSSS)।
তিনি বলেন, “যুব সমাজকে রক্ষা করতে হলে শুধু আইন প্রয়োগ নয়, প্রয়োজন পরিবার, সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহের সম্মিলিত সচেতনতা ও উদ্যোগ।”
সেমিনারে শতাধিক স্থানীয় নাগরিক, ছাত্র-যুবক ও সমাজসেবী উপস্থিত ছিলেন।
আয়োজক সংগঠন YBSSS ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক এ ধরনের উদ্যোগ চালিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park