1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
এনায়েতপুরে চাঞ্চল্যকর টাগবোট রহস্য: চুরি করে আনার অভিযোগ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

এনায়েতপুরে চাঞ্চল্যকর টাগবোট রহস্য: চুরি করে আনার অভিযোগ

মোঃ সেরাজুল ইসলাম, সিরাজগঞ্জ
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ২৮৮ বার পঠিত

মোঃ সেরাজুল ইসলাম,সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের চৌহালীর এনায়েতপুরে যমুনা নদীর তীরে একটি রহস্যঘেরা পরিত্যক্ত টাগবোট ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। স্থানীয় স্পার বাঁধ থেকে প্রায় ৫০০ গজ দক্ষিণে অবস্থানরত নৌযানটি গত ২ মে ২০২৫ তারিখে সেখানে আনা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

নৌযানটির গায়ে লেখা নাম “এম. টি. আনোয়ারা নাসির-২”। এটি তিনতলা বিশিষ্ট একটি পুরনো টাগবোট, যা স্থানীয়দের ভাষায় “পল্টন জাহাজ” নামে পরিচিত। এর গঠন, আকৃতি ও শক্তিশালী ইঞ্জিনের কারণে এটি স্থানীয় কৌতূহলের কেন্দ্রে পরিণত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নৌযানটি বৈধ কোনো অনুমতি ছাড়াই আনা হয়েছে এবং এটি চুরি করে এখানে এনে ফেলা হয়েছে বলে তারা সন্দেহ করছেন। ভুয়াপুর থানার আলী আজগর নামের একজন ব্যক্তি টাগবোটটির মালিকানা দাবি করলেও, তিনি এখনো কোনো বৈধ কাগজপত্র উপস্থাপন করেননি। আরও জানা যায়, তিনি প্রায় ১৩-১৪ জন মিস্ত্রি এবং লোহা কাটার যন্ত্রপাতি নিয়ে এসে টাগবোটটির ওপরের অংশ কেটে দুটি নৌকায় বোঝাই করে লোহাজাতীয় মালামাল বিক্রি করে দিয়েছেন।

এলাকাবাসীর ধারণা, এ টাগবোটটির মূল আকর্ষণ ছিল এর ইঞ্জিন। এতে রয়েছে মোট চারটি ইঞ্জিন, দুটি ছয় সিলিন্ডার ও দুটি চার সিলিন্ডারবিশিষ্ট শক্তিশালী ডিজেল ইঞ্জিন।

এ প্রসঙ্গে এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, “আমি এই থানায় সদ্য যোগদান করেছি ৮ মে ২০২৫ তারিখ রাতে। এ ব্যাপারে এখনো কিছুই জানতাম না। তবে আপনি যেহেতু আমাকে বিষয়টি জানিয়েছেন, আমি তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি।”

এই মন্তব্য প্রশাসনের নজরে আসার পরিপ্রেক্ষিতে তদন্তের আশা জাগিয়েছে স্থানীয়দের মাঝে।

এলাকাবাসীর প্রশ্ন, এত বড় একটি টাগবোট কিভাবে প্রশাসনিক অনুমতি ছাড়া এনে কাটা শুরু হলো? এর প্রকৃত মালিক কে, এবং কীভাবে এটি নদীপথে এখানে পৌঁছল? স্থানীয়দের দাবি, এটি শুধুমাত্র অবৈধভাবে ধাতব অংশ বা ইঞ্জিন বিক্রির উদ্দেশ্যেই আনা হয়েছে।

তারা বিষয়টির সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park