1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ময়মনসিংহে নিখোঁজ বাক-প্রতিবন্ধী যুবককে ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করলো পিবিআই ময়মনসিংহ জেলা" - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা

ময়মনসিংহে নিখোঁজ বাক-প্রতিবন্ধী যুবককে ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করলো পিবিআই ময়মনসিংহ জেলা”

তাসলিমা রত্না
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১০৯ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ

ময়মনসিংহে ০৬ দিন ধরে নিখোঁজ সংগ্রাম(ছদ্মনাম)(২১) নামে বাকপ্রতিবন্ধী যুবককে অভিযোগপ্রাপ্তীর মাত্র ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে পিবিআই ময়মনসিংহ জেলা। গতকাল বগুড়ার সান্তাহার রেল স্টেশন থেকে তাকে সুস্থ্য অবস্থায় উদ্ধার করা হয়। ভিকটিম সংগ্রামের(ছদ্মনাম) বাড়ি নেত্রকোণা জেলার কেন্দুয়া থানায়।

জিডির বর্ণনা মতে গত ২৬ এপ্রিল ভিকটিম বাক প্রতিবন্ধী সংগ্রাম ময়মনসিংহের কালীবাড়ি এলাকায় তার খালার বাড়ি থেকে নেত্রকোণায় নিজ বাড়িতে যাওয়ার জন্য বের হয়ে যায়। পরবর্তীতে সে আর বাড়িতে ফিরে না যাওয়ায় পরিবারের লোকজন সংগ্রামের মোবাইলে ফোন করলে তা বন্ধ পায়। ভিকটিম সংগ্রাম বাকপ্রতিবন্ধী হলেও তার সামান্য অক্ষর জ্ঞান ছিলো এবং স্মার্ট ফোন ব্যবহার করতে পারতো। এরপর সংগ্রামের বাবা আশেপাশে ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ করে না পেয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানায় তার ছেলের নিখোঁজ সংক্রান্তে সাধারণ ডায়েরি করেন। নিখোঁজ হওয়ার ০৫ দিন পরও ভিকটিম সংগ্রামের কোন সন্ধান না পেলে তারা বিষয়টি পিবিআই ময়মনসিংহকে জানায়।

অ্যাডিশনাল আইজিপি, পিবিআই জনাব মোঃ মোস্তফা কামাল এর তত্ত্বাবধানে পিবিআই, ময়মনসিংহ ইউনিট ইনচার্জ পুলিশ সুপার জনাব মোঃ রকিবুল আক্তার এর সার্বিক সহযোগিতায় পিবিআই ময়মনসিংহের আভিযানিক টিম উদ্ধার অভিযান শুরু করে। পিবিআই টিম তথ্য প্রযুক্তির সহায়তায় নিখোঁজের মোবাইলের সন্ধান পায় নওগাঁ জেলার জগদ্দল এলাকায়। সেই সূত্র ধরে ভিকটিম বাকপ্রতিবন্ধী সংগ্রামকে রবিবার (৫মে) রাত ৯টায় বগুড়ার সান্তাহার রেল স্টেশন থেকে উদ্ধার করা হয়।

পিবিআইয়ের পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৬/০৪/২০২৫ তারিখ সকাল ০৮ টায় ভিকটিম তার খালার বাড়ি ময়মনসিংহের কালীবাড়ি এলাকা থেকে নিজ বাড়িতে যাওয়ার জন্য ভুলক্রমে ঢাকা গামী ট্রেনে উঠে ঢাকায় চলে যায়। দিশেহারা হয়ে ঢাকা থেকে সে উত্তরবঙ্গগামী ট্রেনে উঠে বগুড়া জেলার সান্তাহার রেল স্টেশনে গিয়ে নামে। ক্ষুধার তাড়নায় সে খুবই স্বল্পমূল্যে তার কাছে থাকা মোবাইলটি সান্তাহার রেল স্টেশনে জনৈক আলামিনের কাছে বিক্রি করে দেয়। এরপর থেকে সে সান্তাহার রেল স্টেশনেই ভবঘুরে হিসাবে অবস্থান করতে থাকে। পিবিআইয়ের চৌকস টিম তথ্য প্রযুক্তির মাধ্যমে মোবাইল ফোনের ক্রেতা আলামিনকে শনাক্ত করে ও তাকে নিয়ে সান্তাহার রেল স্টেশনে বিভিন্ন স্থানে ভিকটিমকে খুঁজতে শুরু করে। একপর্যায়ে রেল স্টেশনের পরিত্যক্ত জায়গায় তাকে শুয়ে থাকতে দেখে সংগ্রামকে উদ্ধার করে। সংগ্রামকে উদ্ধার করে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

সংগ্রামের বাবা বলেন, গত ২৬ এপ্রিল সংগ্রাম ময়মনসিংহের কালীবাড়ি এলাকায় তার খালার বাড়ি থেকে নেত্রকোণায় বাড়িতে আসার জন্য বের হয় নিখোঁজ হয়। আমরা আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ করে না পাইলে কোতোয়ালী থানায় জানাই। পরে পিবিআই পুলিশ সুপারকে জানাই। তারা আমার ছেলেকে জীবিত উদ্ধার করে দিয়েছে।

০১। জনাব মোঃ বিল্লাল মিয়া, তদন্তকারী কর্মকর্তা, উপ-পুলিশ পরিদর্শক (নিঃ)। মোবাঃ ০১৯১৭-৯৭৩৩০৮।
০২। জনাব মোঃ রকিবুল আক্তার, পুলিশ সুপার। মোবাঃ ০১৩২০০২৯১৭০।

মোঃ রকিবুল আক্তার
পুলিশ সুপার
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)
ময়মনসিংহ জেলা।
মোবাঃ ০১৩২০০২৯১৭০

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park