
চট্টগ্রাম বোয়াল খালিতে বাংলাদেশ জাতীয় স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের আয়োজনে পাঁচ দিন ব্যাপী কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন হয়েছে।
গতকাল(৪ এপ্রিল)রবিবার উপজেলার আলহাজ্ব বুদুরুছ মেহের উচ্চ বিদ্যালয়ে গত ৩০ এপ্রিল হতে ৪ মে পর্যন্ত মোট পাঁচ দিন ব্যাপী বেসিক কোর্স সমাপনী উপলক্ষে এক মহান তাঁবু জলসা(সাংস্কৃতিক) কোর্স লিডার মোহাম্মদ ইকবাল হোসাইন”র” সভাপতিত্বে হল রুমে অনুষ্ঠিত হয়,এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস সভাপতি মোহাম্মদ রহমত উল্লাহ।
প্রশিক্ষক ফারুক ইসলামের সঞ্চালনাতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার প্রবীর কুমার চৌধুরী, উপজেলা সম্পাদক নূরুল আকতার, সহ-সভাপতি নূরুল হুদা,স্কাউটার শওকত হোসেন, কোষাধ্যক্ষ মোহাম্মদ নজির আহমদ,সহকারী কমিশনার হারুনর রশীদ,মোহাম্মদ ইলিয়াস,প্রশিক্ষক বৃন্দরা যথাক্রমে স্কাউটার সালেহা বেগম এলটি , স্কাউটার রুপান্জলী ধর এএলটি,স্কাউটার প্রবীর কান্তি মজুমদার এএটি, স্কাউটার আলহাজ্ব এম,মছিবুর রহমান বাবু ল উডব্যাজার,স্কাউটার সুরন্জনা দে উডব্যাজার,স্কাউটার সোমনাথ চৌধুরী উডব্যাজার,