1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাবেক জামায়াত নেতা ও খ্যাতনামা আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যু - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা

সাবেক জামায়াত নেতা ও খ্যাতনামা আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ২০৭ বার পঠিত

দেশের অন্যতম বিশিষ্ট আইনজীবী এবং জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (৪ মে) রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

ব্যারিস্টার রাজ্জাকের মৃত্যু সংবাদ নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং সম্প্রতি ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন।

সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেখলাল গ্রামে ১৯৪৪ সালে জন্ম নেওয়া রাজ্জাক প্রথমে বিএ (অনার্স) ও এমএ সম্পন্ন করেন এবং পরে ১৯৮০ সালে যুক্তরাজ্যের লিংকনস ইন থেকে ব্যারিস্টার হন। দীর্ঘদিন লন্ডনে আইন পেশায় যুক্ত থাকার পর ১৯৮৬ সালে দেশে ফিরে এসে সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। পরে ১৯৯৪ সালে আপিল বিভাগে অন্তর্ভুক্ত হন এবং ২০০২ সালে সিনিয়র আইনজীবী হিসেবে স্বীকৃতি পান।

আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টে তিনি ছিলেন অত্যন্ত প্রভাবশালী ও সম্মানিত ব্যক্তি। পাশাপাশি রাজনীতিতে সক্রিয় ছিলেন ব্যারিস্টার রাজ্জাক। জামায়াতে ইসলামীর শীর্ষ পদে দায়িত্ব পালনের পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী মামলায় দলের পক্ষে আইনি লড়াই করেন তিনি।

২০১৩ সালে তিনি যুক্তরাজ্যে চলে যান এবং ২০১৯ সালে আনুষ্ঠানিকভাবে জামায়াত থেকে পদত্যাগ করেন। পরে ‘আমার বাংলাদেশ (এবি) পার্টি’-তে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করলেও ২০২৩ সালে তা থেকেও সরে দাঁড়ান।

২০২৩ সালের ডিসেম্বরে দীর্ঘ ১১ বছর পর দেশে ফিরে আসেন এবং আইন পেশায় আবার সক্রিয় হন। চলতি বছরের শুরুতে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে জুনিয়র আইনজীবীরা তাকে বিশেষ সম্মাননা প্রদান করেন।

ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে দেশের আইন ও রাজনীতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার অবদানের কথা স্মরণ করে গভীর শ্রদ্ধা ও শোক জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park