1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চট্টগ্রামের মেরিন ড্রাইভ এলাকায় সাড়ে ৪ কোটি টাকার মদ ও বিয়ার জব্দ করেছে কোস্ট গার্ড। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

চট্টগ্রামের মেরিন ড্রাইভ এলাকায় সাড়ে ৪ কোটি টাকার মদ ও বিয়ার জব্দ করেছে কোস্ট গার্ড।

স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ
  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১১০ বার পঠিত

স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ জানান, শনিবার ভোর ৫ টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রামের হালিশহর থানাধীন ডগির খাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে একটি ডেনিশ বোট হতে বস্তা নামাতে দেখা যায়। এসময় আভিযানিক দল কর্তৃক উক্ত ব্যক্তিদের থামার সংকেত প্রদান করলে তারা বোট এবং বস্তাগুলো জঙ্গলে ফেলে পার্শ্ববর্তী প্যারাবন দিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে আটককৃত বোট এবং খালের পার্শ্ববর্তী জঙ্গল তৎসংলগ্ন এলাকাতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আনুমানিক ৪ কোটি ১৫ লক্ষ ১৩ হাজার টাকা মূল্যের ১০৫৬ ক্যান হ্যানিকেন বিয়ার, ১১৬১ বোতল বিদেশি মদ এবং ৪ বোতল টুইন ভ্যালি অলিভ ওয়েল জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park