1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী সহ গ্রেফতার ৩ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

জগন্নাথপুরে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী সহ গ্রেফতার ৩

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১১২ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি::

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার এক জন ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত দুই জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার রাতে থানার এসআই মোহাম্মদ সাকিব হোসেন, এসআই রিফাত সিকদার, এএসআই জাহাঙ্গীর আলম সহ একদল পুলিশ থানা এলাকায় অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামী পৌর সদরের শেরপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে রাজ্জাক মিয়া (২৪) ও গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী উপজেলার কামারখাল গ্রামের আমরুজ খানের ছেলে মো. আঞ্জব খান (৪৫) একই গ্রামের আমিন উল্লাহের ছেলে মো. লাভলু মিয়া (৪৩)কে গ্রেফতার করেন।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, আমাদের পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার এক জন ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত দুই জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের শনিবার যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park