1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে GST গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে GST গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জাকারিয়া হোসেন
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ১০১ বার পঠিত

মোঃ জাকারিয়া হোসেন
শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে GST গুচ্ছ ভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের ‘বি’ ইউনিটের (মানবিক বিভাগের) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০২ মে-২০২৫) বেলা ১১.০০টা থেকে দুপুর ১২.০০ টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ২টি ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘বি’ ইউনিটে মোট ১৯৮৭ জন ভর্তিচ্ছুর মধ্যে ১৮৭১ জন ভর্তিচ্ছু উপস্থিত ছিলেন। উপস্থিতির হার ছিল ৯৪.১৬ শতাংশ।

ভর্তি পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এর বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, বিভিন্ন ছাত্র সংগঠন ও ক্লাব নিয়োজিত ছিলো। এছাড়াও যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী এবং বিশ্ববিদ্যালয়ের মেডিকেল টিম নিয়োজিত ছিলো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা বলেন “অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে আমরা পরীক্ষা দিতে পেরেছি, এখানে সবাই আন্তরিক। পরীক্ষা কেন্দ্রে প্রবেশ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা নানাভাবে সহযোগিতা করেছেন। এছাড়াও চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে আমরা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল টিমও দেখতে পেলাম, পরীক্ষা চলাকালীন সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পেয়েছি। এইজন্য আমরা সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই।”

পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস -চ্যান্সেলর প্রফেসর ড.এস.এম. হাসান তালুকদার জিএসটি ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করেন। পরবর্তীতে অনুষ্ঠিত ‘এ-ইউনিটের’ পরীক্ষা সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, শুক্রবার (০২ মে-২৫) সারাদেশে গুচ্ছভুক্ত মোট ১৯টি বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষা ২১টি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। এর আগে ২৫ এপ্রিল ‘সি-ইউনিট’-এর পরীক্ষা অনুষ্ঠিত হয়, সি-ইউনিটে উপস্থিতির হার ছিলো ৯৪.০১ শতাংশ। আগামী ০৯ মে শুক্রবার ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park