
রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
আজ মহান মে দিবস বৃহস্পতিবার ২০২৫। বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষেরর আন্দোলন-সংগ্রামের স্বীকৃতির দিন। শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে প্রতি বছর ১মে সারা বিশ্বে দিবসটি পালন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গুরুত্বের সঙ্গে দিবসটি পালন করা হচ্ছে।
মে দিবস উপলক্ষে সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং ৭০৭) এর অন্তর্ভুক্ত বাইপাস গোয়াইনঘাট উপ-পরিষদ এর উদ্যোগে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিতে অংশগ্রহণ করেন সংগঠনের সভাপতি আলাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি বাদল কান্ত দে, সহ-সভাপতি খয়রুল্লাহ, সাধারণ সম্পাদক সেলিম আহমদ, সহ-সম্পাদক জলকচন্দ্র, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, কোষাধ্যক্ষ শাহিদ আহমদ এবং সদস্য হারিস আলি ও গোলাম রব্বানীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
র্যালিটি গোয়াইনঘাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।