1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাটে মে দিবস ও সেইফটি দিবস পালিত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’

গোয়াইনঘাটে মে দিবস ও সেইফটি দিবস পালিত

রুবেল আহমেদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১২৮ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট :

সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস।

বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর সভাপতিত্বে ও সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আতাউর রহমান, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালিক, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি মনজুর আহমদ, সহ-সভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আমির উদ্দিন,
গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাব সভাপতি সাদিকুর রহমান, সিলেট জেলা গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি হাজী মোঃ ফখরুল ইসলাম, গোয়াইনঘাট বাইপাস সিএনজি পরিবহন শাখার সাধারণ সম্পাদক সেলিম আহমদ প্রমুখ।
এ সময় প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park