1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চাঁপাইনবাবগঞ্জে মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

চাঁপাইনবাবগঞ্জে মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত

এ কে এম বদরুল আলম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২৩০ বার পঠিত

এ কে এম বাদরুল আলম

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

“শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে” এই স্লোগানে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস। বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়। র‍্যালিটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। র‍্যালীতে অংশগ্রহণ করেন, ট্রাক ট্রাংকলরি কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন, হোটেল শ্রমিক ইউনিয়ন, স্বর্ণশ্রমিক ইউনিয়ন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ও জাতীয়তাবাদী শ্রমিক দল যুবদলসহ বিভিন্ন সংগঠনের শ্রমিকরা।

এছাড়াও জেলা শহরের বিভিন্ন যায়গা থেকে শ্রমিকদের একজোট হয়ে র‍্যালি বের হয়, শেষে জেলা প্রশাসন এবং কলকারকানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মো. আব্দস সামাদ। এসময় আরও উপস্থিত ছিলেন, কলকারকানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের রাজশাহী কার্যালয়ের উপ-মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর আলম, ট্রাক ট্রাংকলরি কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান, নবাব অটো রাইস মিলের মালিক আকবর হোসেন, হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাতীয়তাবাদী বিএনপি দলের চাঁপাইনবাবগঞ্জের সদস্য সচিব ওবায়েদ পাঠান এছাও শ্রমিক দলের সাধারণ সম্পাদক রিপন আলিসহ অন্যরা

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park