1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জীম পাবলিক প্রি-ক্যাডেট স্কুলে বেসরকারি বৃত্তি পরীক্ষায় চমকপ্রদ সাফল্য - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

জীম পাবলিক প্রি-ক্যাডেট স্কুলে বেসরকারি বৃত্তি পরীক্ষায় চমকপ্রদ সাফল্য

জয়পুরহাট প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১২৯ বার পঠিত

 

জয়পুরহাট কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত বেসরকারি বৃত্তি পরীক্ষায় জীম পাবলিক প্রি-ক্যাডেট স্কুল থেকে নার্সারি শ্রেণির ২ জন শিক্ষার্থী মেধা তালিকায় ১ম ও ২য় স্থান অধিকারমেধা তালিকায় ২ জন ট্যালেন্টপুলে, মোট ৬ জন বৃত্তিপ্রাপ্ত করে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে। এছাড়াও আরও ৪ জন শিক্ষার্থী ১ম ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।
মোট ৬ জনের এই অসাধারণ অর্জনে প্রতিষ্ঠানজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং প্রতিষ্ঠানজুড়ে বইছে আনন্দের বন্যা।

এই অর্জনের আনন্দ উদ্‌যাপন করতে প্রতিষ্ঠানটির পরিচালক মোঃ আবু সুফিয়ান মুক্তার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান এবং নিজ হাতে মিষ্টিমুখ করিয়ে শুভকামনা প্রকাশ করেন। তিনি বলেন,এই অর্জন শুধু আমাদের প্রতিষ্ঠানের নয়, পুরো এলাকার জন্য গর্বের। শিক্ষার্থীদের নিষ্ঠা, শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও সহপাঠীরা। তাঁরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে আগামীর পথচলায় সাহস ও প্রেরণা জোগান। শিক্ষার্থীরাও তাদের ভবিষ্যৎ স্বপ্ন ও লক্ষ্য নিয়ে আশাবাদ ব্যক্ত করে।

পরিচালক আরও জানান, এই সাফল্য আমাদের আরও দায়িত্বশীল করে তুলেছে। জীম পাবলিক প্রি-ক্যাডেট স্কুল ভবিষ্যতেও শিক্ষার্থীদের মানসম্মত ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, জয়পুরহাটে কিল্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে ২০২৪ সালের বে-সরকারি বৃত্তি পরীক্ষা গত ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অত্র বিদ্যালয় থেকে মোট ১৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৬ জন শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে বৃত্তি অর্জন করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park