1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে GST গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে GST গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন।

মোঃ জাকারিয়া হোসেন
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১১৯ বার পঠিত


মোঃ জাকারিয়া হোসেন
শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত (GST) বিশ্ববিদ্যালয় গুলোর “সি” ইউনিটের (বাণিজ্য বিভাগের) ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল-২৫) বেলা ১১.০০টা থেকে দুপুর ১২.০০ টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে সিরাজগঞ্জের শাহজাদপুর শহরের মাওলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে “সি” ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘সি’ ইউনিটে মোট ৪২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৯৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। উপস্থিতির হার ছিল ৯৪.০১%।

এর আগে ভর্তি পরীক্ষা নির্বিঘ্ন ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার উপকমিটিসমূহের সদস্যবৃন্দ, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হাইওয়ে পুলিশ, গোয়েন্দা সংস্থা, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত কর্তৃপক্ষের সঙ্গে সভা করেন। ভর্তি পরীক্ষা শেষে এক বার্তায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা- কর্মচারী, ভর্তি পরীক্ষার উপকমিটির সদস্যবৃন্দ, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হাইওয়ে পুলিশ, গোয়েন্দা সংস্থা, ফায়ার সার্ভিস, পল্লী বিদুৎ ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত কর্তৃপক্ষ, শাহজাদপুর বাসীসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
সারাদেশে GST গুচ্ছভুক্ত মোট ১৯টি বিশ্ববিদ্যালয়ের “সি” ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষা ২১টি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়।
এরপর যথাক্রমে ০২ মে “বি” ইউনিট এবং ০৯ মে “এ” ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park