1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুর থানা পুলিশ বাক প্রতিবন্ধি মেয়েকে তার পরিবারের কাছে পৌছে দিল - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম রাজারহাটে প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা চান ইউএনও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব এর বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় ,জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃ\ত্যু। নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর ২৪৮ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

জগন্নাথপুর থানা পুলিশ বাক প্রতিবন্ধি মেয়েকে তার পরিবারের কাছে পৌছে দিল

মোঃ মুকিম উদ্দিন: জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১০৫ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন: জগন্নাথপুর প্রতিনিধি

হারিয়ে যাওয়া বাক-প্রতিবন্ধি মাহমুদা বেগম (১৫) নামের এক কিশোরীকে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করেছে সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ।
আজ বুধবার (২৮ আগষ্ট) বিকেলে জগন্নাথপুর থানায় ওই কিশোরীকে তাঁর পিতার কাছে হস্তান্তর করা হয়।
জানা যায়, ওই বাক-প্রতিবন্ধি কিশোরী বিশ্বম্ভরপুর উপজেলার সিরাজপুর গ্রামের আব্দুস সালামের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জের সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) সুভাশীষ ধর সাংবাদিকদের বলেন, গতকাল মঙ্গলবার রাতে সিলেট থেকে সিএনজি চালিত অটোরিকশা যোগে ওই বাক-প্রতিবন্ধি কিশোরী জগন্নাথপুরে চলে আসে। তখন গাড়ি ভাড়ার টাকা চাওয়ায় ওই অটোরিকশা চালক কিশোরী মেয়েটি বাক-প্রতিবন্ধি বুঝতে পেরে তাকে জগন্নাথপুর সেনাবাহিনীর ক্যাম্পে নিয়ে যায়। পরে ওই কিশোরীকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সুভাশীষ ধর বলেন, মেয়েরটির পরিচয় পেতে পুলিশি কার্যক্রমের পাশাপাশি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারণা চালানো হয়। এতে মেয়েটির এলাকার এক বাসিন্দা সৌদিআরব থেকে ফেসবুকে ছবি দেখে তাঁকে ছিনতে পারেন। পরে গতকাল বুধবার ওই কিশোরীর পিতা থানায় আসলে আমরা তাঁর কাছে মেয়েটিকে হস্তান্তর করি।

বাক-প্রতিবন্ধি ওই কিশোরীর বাবা আব্দুস সালাম বলেন, দীর্ঘদিন ধরে আমার পরিবার নিয়ে সিলেটে বসবাস করছি। মঙ্গলবার বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে আমার মেয়ে জগন্নাথপুরে চলে আসে। পুলিশের সহযোগিতায় মেয়েকে সুস্থ অবস্থায় ফিরে পেয়েছি। তিনি জগন্নাথপুর থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park