
এ কে এম বাদরুল আলম-
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
বিকেলে শালিস বৈঠকের জেরে রাতে আধিপাত্যের লড়াই ২ দল কিশোর গ্যাংয়ের মধ্যে। নিজেদের শক্তি জানান দিতে ফোটানো হয় ৫/৭ টি ককটেল। এ সময় আহত হয় ২ পথচারী। আকশ্মিক এমন ঘটনায় ব্যবসায়ী ও পথচারীরা ছুটোছুটি আরম্ভ করতে থাকে।
ঘটনাটি মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিমতলা মোড়ের।
আহতরা হলেন শহরের হুজরাপুর মহল্লার কার্তিক চৌধুরীর ছেলে বিদ্যুৎ চৌধুরী এবং বগুড়া জেলা শহরের চক সুত্রাপুর মহল্লার মোঃ গোলাপ মিয়ার ছেলে ও ল্যাব ওয়ান ডায়াগনস্টিক সেন্টার এর পরিচ্ছন্নতা কর্মী মো: রনি মিয়া।

প্রত্যক্ষদর্শী ও সদর থানার ওসি মতিউর রহমান জানান, গত ২০ এপ্রিল শহরস্থ পিটিআই বস্তির জনৈক বেলাল মিয়া কে পারিবারিক কলহ ও পূর্ব শত্রুতার জের ধরে মারপিট করার জন্য একই এলাকার মিলুকে ভাড়া করে তার প্রতিপক্ষ খলিল। এ নিয়ে মঙ্গলবার বিকেলে সদর উপজেলা বিএনপি’র আহবায়ক ওবায়েদ পাঠানের বাঁতেন খাঁর মোড়ের অফিসে মীমাংসার জন্য বসে এবং মীমাংসা না হয়ে উভয় পক্ষ চলে যায়। এ ঘটনায় রাত সাড়ে ৯ টার দিকে পৌর এলাকার নিমতলা ও মেথর পাড়া মোড় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা ছাত্র দলের সদস্য অঙ্গন পাঠানের নেতৃত্বে ৩/৪ টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।অপরদিকে প্রতিপক্ষরাও তাদের জানান দিতে ৪/৫ টি ককটেলের বিস্ফোরণ ঘটনায়।এ সময় হুজরাপুর মহল্লার বিদ্যুৎ চৌধুরী ও রনি আহত হলে তাদের স্থানীয়রা উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে এসে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এসময় আরো ২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে সদর থানায় নিয়ে যায়।