1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

বেলকুচিতে ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ২৬৫ বার পঠিত


নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জের বেলকুচিতে ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ শিক্ষার্থীর অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে বেলকুচি উপজেলা ছাত্রদলের উদ্যোগে বেলকুচির আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় ও সোহাগপুর শ্যামকিশোর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার কেন্দ্রের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ শিক্ষার্থীদের অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করা হয়।

২০২৫ সালের এসএসসি পরিক্ষায় অংশগ্রহনের শিক্ষার্থীদের অভিভাবকরা পরীক্ষার হলের গেটে তাঁদের আদরের সন্তানের জন্য পরিক্ষার কেন্দ্রের বাহিরে প্রচন্ড গরমে দাঁড়িয়ে অপেক্ষা করেন দীর্ঘ তিন ঘন্টা তাঁদের সন্তানদের জন্য। এদিকে অভিভাবকগন ক্লান্ত আর অস্থিরতার মধ্যে অপেক্ষা কাটে আদরের সন্তানদের পরীক্ষার খাতা জমা দেওয়ার আগ পর্যন্ত।
এসময় অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি, স্যালাইন, বিস্কুট ও জরুরি চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করেন বেলকুচি উপজেলা ছাত্রদল।

এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি তারেক আরফান, জেলা ছাত্রদলের
সহ-সভাপতি আতিকুর রহমান, বেলকুচি উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক এস,এম রানা, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার আহমেদ, সিনিয়র যুগ্ন আহ্বায়ক শাহীন রেজা, বেলকুচি সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক রোমান রিয়াদ,, পৌর ছাত্রনেতা মাসুদ,,নাজমুল, শাহেদ,নাইম,বরকত উল্লাহ সহ বেলকুচি উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park