1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাংলাদেশ খেলাফত মজলিস নিউইয়র্ক সিটি সেক্রেটারীর স্বদেশ আগমনে বিভিন্ন মহলের অভিনন্দন  - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

বাংলাদেশ খেলাফত মজলিস নিউইয়র্ক সিটি সেক্রেটারীর স্বদেশ আগমনে বিভিন্ন মহলের অভিনন্দন 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৯৬ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

দীর্ঘ কয়েক বছর পর দেশে আসছেন ইউরোপের আমেরিকায় থাকা নিউইয়র্কের বাইতুল আবরার জামে মসজিদের ইমাম ও খতিব বাংলাদেশ খেলাফত মজলিস নিউইয়র্ক সিটির সাধারণ সম্পাদক কলকলিয়া ইউনিয়ন প্রবাসী সংস্থার উপদেষ্টা, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় জগদীশপুর পরিচালনা কমিটির সাবেক সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক  জননেতা হযরত মাওলানা বশির উদ্দিন স্বপরিবারে হজ্ব পালনের উদ্দেশ্যে নিজ জন্মভূমিতে আগমন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন মহল।

এক শুভেচ্ছা বার্তায় যুক্তরাজ্য প্রবাসী দেওয়ান মহসিন উদ্দিন  বলেন, স্বৈরাচারী হাসিনার আতঙ্ক, ইউরোপের আমেরিকার নিউইয়র্কে বসবাসরত বাইতুল আবরার জামে মসজিদ নিউইয়র্ক ব্রঞ্চের ইমাম ও খতিব বাংলাদেশ খেলাফত মজলিস নিউইয়র্ক সিটির সম্মানিত সাধারণ সম্পাদক ও কলকলিয়া ইউনিয়ন প্রবাসী সংস্থার উপদেষ্টা মাওলানা বশির উদ্দিন শেখ হাসিনার পতন নিশ্চিত করার জন্য আন্দোলন সংগ্রামে আমেরিকার নিউইয়র্কে থেকে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন। তার এই ভুমিকার জন্য জাতী তাকে আজীবন স্বরণে রাখবে। মাওলানা বশির উদ্দিন অনেক দিন পর স্বদেশ আগমন’কে কেন্দ্র করে কান্দারগাঁও, নোয়াগাঁও, তেলিকোনা, কামারখাল, গলাখাল, শ্রীধরপাশা, জগদীশপুর, কাদিপুর ও সাদিপুর গ্রামের জনসাধারণ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, পেশাজীবীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও দলের নেতা কর্মী আনন্দিত ও উজ্জীবিত।

অভিনন্দনদাতারা হলেন, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শব্বির আহমদ চৌধুরী, দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক বিজন বিহারী দাস, সিনিয়র সহকারী শিক্ষক মহিবুল হাসান চৌধুরী মুর্শেদ, সহকারী শিক্ষক মিহির কান্ত দাশ, সহকারী শিক্ষক সালেনুর ইসলাম, সহকারী শিক্ষক মহিবুর রহমান, সহকারী শিক্ষক রিয়াজ উদ্দিন জনি, বিশিষ্ট রাজনীতিবিদ জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজি আব্দুস সোবহান,বিশিষ্ট সমাজ সেবক ও সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আবুল খায়ের, স্বাস্থ্য পরিদর্শক আমিরুল ইসলাম দিলশাদ, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আব্দুল জব্বার শাহী, জুনেদ আহমদ কোরেশী, দিলোওয়ার হোসেন দুলা, দৈনিক বাংলাদেশ খবর প্রতিদিন জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি মোঃ মুকিম উদ্দিন, আব্দুল গফুর, খসরুল আবেদীন, কামারখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্যারা শিক্ষক দেলোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী লুৎফুর রহমান, শ্রীধরপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুর রহমান উজ্জ্বল, কলকলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মোঃ আঞ্জুর আলী, কলকলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের  সাবেক মেম্বার লিয়াকত হোসেন অমৃত, দেওয়ান রুমেন উদ্দীন, যুক্তরাজ্য প্রবাসী সেরন উদ্দিন,  মৌ. শামসুল ইসলাম সহ কলকলিয়া ইউনিয়নের বিভিন্ন মহল।

দেওয়ান মহসিন উদ্দিন আরও জানান, হযরত মাওলানা বশির উদ্দিন ২৫ এপ্রিল জন্মভূমিতে এসে পৌছবেন। পরে তিনি নিজ জন্মস্থান সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামে পা রাখবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park