1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে পুলিশের বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

জগন্নাথপুরে পুলিশের বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২৬৯ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি: 

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে সন্দেহভাজন আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।

 সোমবার (২১ এপ্রিল) জগন্নাথপুর থানা এলাকায় অভিযান পরিচালনাকালে উপজেলার মিরপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক  ও বর্তমান মিরপুর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ খান (৪৩) কে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত আসামী আওয়ামিলীগ নেতা মিরপুর ইউনিয়নের রতিয়ার পাড়া গ্রামের মৃত মাসিম খানের ছেলে। গত ২৪ সালের ২৯ অক্টোবর জগন্নাথপুর থানায় পুলিশের বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় সন্দেহভাজন আসামী  এই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতাকৃত আসামীকে সোমবার  (২১ এপ্রিল) যথাযথ পুলিশ হেফাজতে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park