
মোঃ জাকারিয়া হোসেন
শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে ইউনিক মডেল স্কুলের শুধু মাত্র অষ্টম শ্রেণীর ২৫০ জন শিক্ষার্থীর অভিভাবকদের সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়ালেখার মান কিভাবে বাড়ানো যায় সে ব্যাপারে আলোচনা হয়েছে। অভিভাবকেরা বক্তব্য রেখেছেন, আলোচনা করেছেন।পরিচালক পর্ষদ ও প্রধান শিক্ষক বক্তব্য রেখেছেন আলোচনা করেছেন। কিভাবে শিক্ষক ও অভিভাবকদের প্রচেষ্টায় শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী করা যায় সেব্যাপারে আলোচনা হয়েছে। মোবাইল ফোন যেন শিক্ষার্থীর ব্যবহার না করে সেব্যাপারেও বারংবার বলা হয়েছে।
প্রধান শিক্ষক বলেন সকল শিক্ষার্থীরই মেধা আছে। শুধু পরিশ্রম বা অধ্যাবসায় করতে হবে। তাই শিক্ষার্থীরা যেন বেশি বেশি পরিশ্রম করে আপনারা খেয়াল রাখবেন। তবেই ফলাফল ভালো করা সম্ভব।
উপস্থিত ছিলেন ইউনিক মডেল স্কুলের প্রধান শিক্ষক জনাব মোঃ তোফাজ্জল হোসেন, পরিচালনা পর্ষদের পরিচালক জনাব মোঃ সাইফুল্লাহ হাসিম সহ সকল পরিচালক, সকল সহকারী শিক্ষক, সকল অভিভাবক ও সকল শিক্ষার্থী।