1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাঁশখালীতে ভিডিও করে সাহায্যের ‘অভিনয়’, ভিডিওর পিছনে টাকা ফেরত নেওয়ার অভিযোগ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

বাঁশখালীতে ভিডিও করে সাহায্যের ‘অভিনয়’, ভিডিওর পিছনে টাকা ফেরত নেওয়ার অভিযোগ

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৯২ বার পঠিত


চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালীর মিনজিরীতলা এলাকায় মানবতার মুখোশ পরে প্রতারণার অভিযোগ উঠেছে আতাউল বারি কাদেরী নামে এক যুবকের বিরুদ্ধে।

৩১ মার্চ, শারীরিকভাবে অসুস্থ ও অর্থকষ্টে জর্জরিত ফরিদুর রহমান সিকদার নামে এক বৃদ্ধকে ৩০ হাজার টাকা সাহায্য করছেন—এমন একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করেন কাদেরী। ভিডিওতে দেখা যায়, বৃদ্ধের হাতে নগদ টাকা তুলে দিচ্ছেন তিনি এবং তাকে ক্যামেরার দিকে তাকিয়ে বলতে বলা হচ্ছে—”টাকা পেয়েছেন কি না!”

তবে ভিডিওর পরপরই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। গোপনে ধারণ করা এক ভয়েস রেকর্ডে শোনা যায়, ওই টাকা কেবল ভিডিওর জন্যই দেওয়া হয়েছিল এবং পরক্ষণেই তা কৌশলে ফেরত নিয়ে যান আতাউল বারি কাদেরী। রেকর্ডে তিনি স্বীকার করেন ভিডিও করেই টাকা ফেরত নিয়ে নেব, আগেই বলে দিয়েছিলাম। আমি শুধু চা খাওয়ার টা দিব বলছিলাম।

ভুক্তভোগী পরিবার বিষয়টি নিয়ে থানায় লিখিতভাবে অভিযোগ আকারে দাখিল করেছেন বলে জানান ভুক্তভোগী পরিবার ।

অভিযুক্ত কাদেরীর ফেসবুক ঘেঁটে দেখা গেছে, তিনি প্রায়শই এমন অসহায় মানুষের পাশে থাকার ভিডিও পোস্ট করেন এবং সাহায্যের জন্য নিজের ব্যক্তিগত বিকাশ নম্বর শেয়ার করেন। এছাড়াও তার কিছু পোস্টে সহিংসতা বা হুমকির ইঙ্গিত পাওয়া গেছে। এক পোস্টে তিনি লেখেন—”বাজে কমেন্ট করলে এটা দিয়ে কোপাইবো”—যা সচেতন নাগরিকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।

অভিযোগ সম্পর্কে আতাউল বারি কাদেরী বলেন, “সব অভিযোগ মিথ্যা। আমি টাকা দিয়েছি, তারা আমার বিরুদ্ধে মিথ্যা চার করছে।”

এদিকে, স্থানীয়দের মধ্যে ঘটনার প্রতিবাদে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা বলছেন—মানবতার নামে প্রতারণা, অসহায় মানুষের কষ্টকে পুঁজি করে ব্যক্তিস্বার্থ হাসিল কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park