
আব্দুস সামাদ,লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জহুরুল ইসলাম (৪০) নামে এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পাটগ্রাম থানা পুলিশ। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল আনুমানিক ১০ টায় পাটগ্রামের ঘোনাবাড়ি কদুর বাজার এলাকায় ২ নং ঘোনাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে এ ঘটনা ঘটে।
নিহত জহুরুল ইসলাম পাটগ্রাম পৌরসভার বেংকান্দা এলাকার বাসিন্দা এবং আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ভ্যান চালক জহুরুলের স্ত্রী ইরিনা বেগম (২৮) বিয়ে করেন। ইরিনা একজন দিনমজুর, তার একটি সন্তান রয়েছে যিনি মাটি কাটার কাজ করেন । ঘটনার দিন ইরিনা তার বাবার বাড়িতে ছিল রাতে তার স্বামি জহুরুল ইসলামকে ফোন করে তাকে পাওয়া যায়নি।সকালে কাজের উদ্দেশ্যে বের হওয়ার আগে স্বামীর খোঁজ নিতে গিয়ে ঘরের ভেতর ধরনার সঙ্গে ঝুলন্ত অবস্থায় স্বামীর লাশ দেখতে পান তিনি। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন আসলে স্থানীয় লোকজন পাটগ্রাম থানার পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পাটগ্রাম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে।
নিহতের মেয়ে জনি আক্তার এ ঘটনায়
ইরিনাকে দায়ী করে বলেন,আমার বাবাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে আমার সৎ মা। আমি এর সুষ্ঠু বিচার চাই।’ নিহতের পরিবারের অন্যান্য সদস্যদেরও একি দাবি, এটি আত্মহত্যা নয়- পরিকল্পিত হত্যাকাণ্ড। আমার বাবা কখনো এই ধরনের কাজ করতে পারে না। এবং জহুরুল ইসলাম এর সাথে বিভিন্ন ভাবে ইরিনার ঝামেলা লেগে থাকতো পাটগ্রাম ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহ্ জালাল বলেন তাদের দুজনের মধ্যে অনেক মিমাংসা করে দেওয়া হয়েছে তারা দুজনের মধ্যে মিল মহব্বত ছিল না।
পাটগ্রাম থানার ওসি আশরাফুজ্জামান সরকার জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলমান রয়েছে।