
এ কে এম বাদরুল আলম- চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
৬ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে, চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা সেতু এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। বেলা ১১ টার দিকে মহানন্দা সেতুর বারোঘরিয়া এলাকায় অবস্থায় নেয় চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটসহ অনান্য পলিটেকনিকের শিক্ষার্থীরা।

এতে করে যান চলাচল বন্ধ হয়ে পড়ে, মহানন্দা সেতুর দুই পাড়ে আটকা পড়ে বহু যানবহন।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পলিটেকনিক ইনস্টিউটের শিক্ষকরা শিক্ষার্থীদের দফার দফার ঝোঝানোর পর প্রায় ২ ঘন্টা পর দুপুর ১ টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।