1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পূর্ব তোয়াকুল ছাত্র পরিষদের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

পূর্ব তোয়াকুল ছাত্র পরিষদের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন।

হারুন আহমেদ
  • প্রকাশের সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ২৬০ বার পঠিত

হারুন আহমেদ, গোয়াইনঘাট

সিলেটের গোয়াইনঘাটের পূর্ব তোয়াকুল ছাত্র পরিষদের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে । বৃত্তি পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে।আজ ৭( জুন)শুক্রবার সকাল ১০টায় শিক্ষানুরাগী উক্ত পরিষদের সভাপতি মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে পূর্ব পেকেরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠান শুরু হয়। পূর্ব তোয়াকুল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায়,ও সাবেক সাধারণ সম্পাদক বর্তমান যুক্তরাজ্য প্রবাসী আবদুল আহাদের সার্বিক সহযোগীতায় স্বাগত বক্তব্য রাখেন, পরিষদের দপ্তর সম্পাদক মোঃ আমিনুল হক আরিফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের ভূমিদাতা অবিভক্ত ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব আব্দুস সাত্তার।
গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পূর্ব তোয়াকুল ছাত্র পরিষদের সাবেক সদস্য আরশদ আলী জীবন , যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জন বিশ্বাস ,সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ, আবু সুফিয়ান, মো: দেলোয়ার হোসেন, কাউসার পাটোয়ারী উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক আলী হোসেন। , রজব আলী এবং রায়হান আহমেদ, অন্যান্য অতিথিবৃন্দ, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকগণ। অনুষ্ঠানে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ১৩ জন ও প্রাথমিক বিদ্যালয়ের ৬ জনকে মেধাবৃত্তি দেয়া হয়েছে।
অনুষ্ঠানে এলাকার পেশাজীবী নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park