1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জামায়াতের বিক্ষোভ

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৫৫ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :

গাজায় ইসরায়েলি নৃশংসা গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে

সাতক্ষীরা জেলা জামায়াত শাখার উদ্যোগে
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ৪ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা জামায়াতের উদ্যোগে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য অধ্যক্ষ মুহাঃ ইজ্জত উল্লাহ।
এছাড়া বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির শেখ নুরুল হুদা, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুখ, শহর আমির জাহিদুল ইসলাম, শহর শিবিরের সভাপতি আল মামুন, শহর জামায়াতের আমির জাহিদুল ইসলাম ও সেক্রেটারি খোরশেদ আলম, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেন, সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান, নায়েবে আমীর মাওলানা আজাদুল ইসলাম প্রমুখ।

সমাবেশে সভাপতির বক্তৃতায় জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন
, গাজায় ইসরায়েলি হামলায় নির্বিচারে মুসলমানদের হত্যা করা হচ্ছে। এটি কোন মুসলিম দেশ সহ্য করতে পারে না। এই হামলা বন্ধ করতে বিশ্বের সকল দেশের মুসলমানদের ঐক্যমত্যের ভিত্তিতে প্রতিবাদ করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park