1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুরে লিজেন্ড কাপ ক্রিকেট টুর্ণামেন্ট-২৫ এর শুভ উদ্বোধন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

বিরামপুরে লিজেন্ড কাপ ক্রিকেট টুর্ণামেন্ট-২৫ এর শুভ উদ্বোধন

ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ২৩০ বার পঠিত

 

দিনাজপুরের বিরামপুরে লিজেন্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় বিরামপুর ভিক্টর স্পোর্টিং ক্লাব ও বিরামপুর লিজেন্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট কমিটির আয়োজনে বিরামপুর ঐতিহ্যবাহী আনসার মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিরামপুরে লিজেন্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, ভিক্টর স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক কাদিরুজ্জামান প্রিন্স, বিরামপুর উদয়ন ক্লাবের সিনিয়র সদস্য আনোয়ারুল ইসলাম রুবেল, ভিক্টর স্পোর্টিং ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, সদস্য মামুনুর রশিদ লিটন ,বিরামপুর পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান ও ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ওবায়দুল মিনহাজ, সোনালী স্বপ্ন ক্রীড়া সংঘের সভাপতি ইব্রাহীম মিঞা।এছাড়াও উপস্থিত ছিলেন, বিরামপুর লিজেন্ড কাপ পরিচালনা কমিটির সদস্য আবু আসলাম বাবু , বিরামপুর লিজেন্ড কাপ পরিচালনা কমিটির সদস্যগনসহ টুর্নামেন্টের ১২ টি টিমের টিম মালিকগণ ও খেলোয়াড়বৃন্দ।

এবার বিরামপুর লিজেন্ড কাপ টি২০ ক্রিকেট টুর্নামেন্টে যে ১২ টি দল অংশগ্রহণ করেছেন বিরামপুর লিজেন্ড প্লেয়ার এসোসিয়েশন,এম আর ট্রেডার্স,পি.বি ফাইটার্স,মিম ডিপার্টমেন্টাল স্টোর,ইপিক ব্লাস্টার, ভিক্টর টাইগার্স, লিজেন্ড ফাইটার্স,সেভেন কিংস, উদয়ন ক্লাব ও (সংঘ),আয়াস অরিয়র্স,এন আর ব্রাদার্স ও দেওয়ান এন্টারপ্রাইজ জে আর সুপার কিং।

আনন্দ উৎসব মুখর পরিবেশে বিরামপুর উপজেলায় ঐতিহ্যবাহী আনসার মাঠে কবুতর ও বেলুন উড়িয়ে ভিক্টর টাইগার্স টিমের সাথে বিরামপুর উদয়ন ক্লাব (সংঘ) এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে ১৭৬ রানের টার্গেটে ব্যাট করে ভিক্টর টাইগার্স ৩ উইকেটে জয়লাভ করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park