1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দুর্গাপুরে সাদামাটির পাহাড়ে ঈদের আনন্দে পর্যটকের ঢল - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া

দুর্গাপুরে সাদামাটির পাহাড়ে ঈদের আনন্দে পর্যটকের ঢল

মোঃ তরিকুল ইসলাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ২১২ বার পঠিত

 

মোঃ তরিকুল ইসলাম দুর্গাপুর প্রতিনিধি

দুর্গাপুর উপজেলায় কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুরের সাদামাটির পাহাড়। ঈদের ছুটিতে পর্যটকদের ভীড়ে মুখরিত এ সাদামাটির পাহাড় । আবহাওয়া অনুকূলে থাকায় এবং যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় ঈদের দিন থেকেই আসতে শুরু করেছে পর্যটকরা। পবিত্র ঈদুল ফিতরের টানা ৯ দিনের ছুটিকে কেন্দ্র করে এ সাদামাটির পাহাড় পর্যটকদের ভিড় ছিলো দেখার মতো।

ঈদের ৫ম দিন শুক্রবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, ঈদের ছুটি কাটাতে সাদা মাটির পাহাড়ে কেউ আসছেন পরিবার নিয়ে, কেউ আসছেন দম্পতি আবার কেউ আসছেন বন্ধুদের সঙ্গে দল বেঁধে। সেরা মুহূর্তকে স্মরণীয় করতে কেউ সেলফীবন্দী হচ্ছেন৷ সাদামাটির পাহাড়ে কোথাও সাদা, কোথাও গোলাপি, কোথাও বাদামি রঙের মিশ্রণ থাকায় দূর থেকে এই পাহাড় অপরূপ সুন্দর দেখায়। এখানে রয়েছে নীল পানির লেক।
সাদামাটির পাহাড় দেখতে এসে পর্যটকরা খুবই আনন্দিত। গাজীপুরের ব্যবসায়ী মামুনুর রশিদ সাহেব বলেন এই সাদামাটির পাহাড় সৌন্দর্য ও লীলাভূমি খুবই মন মুগ্ধকর।
নিরাপত্তা বাহিনী সর্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা করে রেখেছে বলে জানিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park