1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাকেরগঞ্জে বড়িয়া প্রিমিয়ার লীগের ফাইনাল অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

বাকেরগঞ্জে বড়িয়া প্রিমিয়ার লীগের ফাইনাল অনুষ্ঠিত

শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১৯৮ বার পঠিত

শফিকুল ইসলাম,(বরিশাল)বাকেরগঞ্জ :

বাকেরগঞ্জ উপজেলার-রঙ্গশ্রী ইউনিয়নের বড়িয়া সরকারি প্রাঃ বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত হয়েছে বড়িয়া প্রিমিয়ার লীগ (বিপিএল) এর নবম আসর। টুর্নামেন্টের ফাইনাল খেলায় পরস্পরের মুখোমুখী হয় ‘বড়িয়া সুপার জায়ান্ট’ ও ‘বড়িয়া রাইডার্স’ । ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মিজানুর রহমান মোল্লা। সভাপতিত্ব করেন সাইদুর রহমান সুমন মল্লিক।

খেলাকে প্রানবন্তর করার জন্য আমন্ত্রিত মেহমান ধারাভাষ্যকার ছিলেন শ্যামপুর কুমদ বন্ধু রায় মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও ক্রিয়াবিদ মোঃ মাইনুল ইসলাম সোহেল ও ইউসুফ হাওলাদার।

ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বড়িয়া সুপার জায়ান্টের ক্যাপটেন মোঃ শফিকুল ইসলাম। বড়িয়া রাইডার্স নির্ধারিত ১০ ওভারে মাত্র ৫৮ রান করতে সক্ষম হয়। বিপরীতে সুপার জায়ান্ট মাত্র ১ উইকেট হারিয়ে বিজয়ের লক্ষে পৌছে যায়। ম্যান অফ দ্যা ম্যাচ হন মোঃ ফয়জুল বিশ্বাস এবং ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হন আকাশ জোমাদ্দার।

বড়িয়া সুপার জায়ান্টের অধিনায়ক শফিকুল ইসলাম বলেন, আমাদের এই বিজয় সকল প্লেয়ার এবং জুলাই ২৪ অভ্যুত্থানের সকল শহীদ-গাজীদের উৎসর্গ করলাম।

প্রধান অতিথি তার বক্তৃতায় মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধূলার ওপর গুরুত্বারোপ করেন। এসময় আরও রাজনৈতিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। বক্তব্য শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সদস্য মোঃ আবুবকর (সজিব) , তানিম মোল্লা, শানু মোল্লা, রিয়াদ খান, সাধারণ সম্পাদক কাওছার মল্লিক, রবিউল ইসলাম, শফিকুল ইসলাম (বি.কে) , মামুন মল্লিক, খান ফেরদাউস, রুবেল হাওলাদার,হাসান গাজী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park