
মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের আল আখতার ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাওলানা মুতিউর রহমান এর পিতা আবুল হক রাহিমাহুল্লাহর স্মৃতিচারণে ও এলাকার মুর্দেগানদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ এপ্রিল) দিনব্যাপী ও রাত ১২ টা পর্যন্ত উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের দক্ষিণের বড় মাঠ প্রাঙ্গনে আল আখতার ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাওলানা আখতারুজ্জামান ও মাওলানা আব্দুল গফ্ফার খান আলমগীর এর সভাপতিত্বে ও আল আখতার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আলীমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন, মাওলানা সৈয়দ আব্দুর রাজ্জাক সাহেব, বিশেষ অতিথি মাওলানা তাহির আহমদ দৌলতপুরী মাওলানা হিফজুর রাহমান বসুরী, মাওলানা মুফতি শামছুল ইসলাম পাটলী, মাওলানা তোফায়েল আহমেদ কামরান রানীগঞ্জী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুল হামিদ, আছাব আলী, এখলাছুর রহমান, আবুল খয়ের, শামছুল ইসলাম, শাহরিয়ার হাসান এনাম, আলীরাজা, নুর আলী খান, শুয়েব আহমদ, এমলাক মিয়া, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা নুর হোসাইন জিলানী, মাওলানা শায়খুল ইসলাম, ক্বারী জামাল আহমদ, মাওলানা জাকারিয়া আহমেদ, মাওলানা জাকারিয়া মাহবুব, মাওলানা মুফতি মারুফ আহমেদ, মাওলানা আম্মার খান, মাওলানা শাহিনুর রহমানসহ আল আখতার ফাউন্ডেশনের সদস্যবৃন্দ ও বিভিন্ন শ্রেণীপেশার লোকজন।
মাহফিলে আল আখতার ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাওলানা মুতিউর রহমান এর পিতা মরহুম আব্দুল হক রাহিমাহুল্লাহসহ মাহফিলেএলাকার সকল মুর্দেগান দেশ ও প্রবাসে থাকা প্রবাসীদের জন্য বিশেষ দোয়া করা হয় এবং দোয়ার মাধ্যমে মাহফিল সম্পন্ন হয়।