1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরা জেলাবাসিকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক মোঃ হাফিজ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

সাতক্ষীরা জেলাবাসিকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক মোঃ হাফিজ

নিজস্ব প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ৫৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরা জেলা বাসিকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন,বাংলাদেশ খবর প্রতিদিনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টার দেশ টাইমস এর স্টাফ রিপোর্টার, দৈনিক হৃদয় বার্তা ও সাতক্ষীরা নিউজ ডট কমের স্টাফ রিপোর্টার,সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের সমাজ কল্যাণ সম্পাদক, সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ হাফিজ। তিনি সাতক্ষীরা জেলার সর্বস্তরের মুসলিমদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়ে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন।

তিনি এক একান্ত সাক্ষাৎকারে দেশ ও জাতির সর্বস্তরের মানুষের প্রতি এই শুভেচ্ছা জানান। সাংবাদিক হাসানুজ্জামান বাবু বলেন, ঈদুল ফিতর আমাদের মুসলমানদের জন্য অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বারতা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। দিনটি আমাদের মুসলিম ভাইদের বড়ই আনন্দের, খুশির দিন। তিনি বলেন, এ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, গ্রামগঞ্জে, সারাবাংলায়, সারাবিশ্বে। শহরবাসী মানুষ শিকড়ের টানে ফিরে যান আপনজনের কাছে, মিলিত হয় আত্মীয়-স্বজনের সঙ্গে। এ দিন সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। তিনি আরও বলেন, ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। ইসলামের মর্মার্থ ও অন্তর্নিহিত তাৎপর্য মানবতার মুক্তির দিশারি হিসেবে দিকে দিকে ছড়িয়ে পড়ুক, বিশ্ব ভরে উঠুক শান্তি আর সৌহার্দ্যে-পবিত্র ঈদুর ফিতরে এ প্রত্যাশা করি। পরিশেষে তিনি ফিলিস্তিনের চলমান পরিস্থিতিতে বিশ্বের সকল মুসলমানদেরকে ফিলিস্তিনের নির্যাতিতা এবং অভাবগ্রস্ত মুসলমানদের কল্যানে যথাসাধ্য অনুসারে সহযোগিতা এবং দোয়া কামনা করেন। এবং তিনি সবার কাছে নিজের জন্য দোয়া কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park