1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বামনদিঘী ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ঈদের শুভেচ্ছা উপহার ফুড প্যাক বিতরন - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

বামনদিঘী ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ঈদের শুভেচ্ছা উপহার ফুড প্যাক বিতরন

মৌসুমি দাস
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১৭০ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ

রাজশাহীর চারঘাট উপ‌জেলার বামনদিঘী উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত গ্রামে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রবিবার (৩০ মার্চ) সকাল ৮ টায় বামনদিঘী ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ঈদের শুভেচ্ছা উপহার ফুড প্যাক বিতরন করা হয় একশত (১০০) পরিবারের মাঝে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি জনাব মোঃ গোলাম মুর্তজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি, জামায়াত মনোনীত রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব অধ্যক্ষ মোঃ নাজমুল হক, উপজেলা আমীর জনাব মাস্টার মোঃ আবুল কালাম আজাদ, সহকারী সেক্রেটারি জনাব মোঃভসুফেল রানা, ইউনিয়ন আমীর জনাব মোঃ দুরুল হুদা।

পোগ্রামে সভাপতিত্ব করেন, বামনদিঘী ওয়ার্ড জামায়াতের সভাপতি জনাব মোঃ শামসুজ্জামান লাল এবং সঞ্চালনা করেন, জনাব মোঃ শরিফুল ইসলাম।

উপস্থিত ছিলেন মোঃ কামরুজ্জামান মাসুদ, মোঃ ইয়ামিন সরকার, মোঃ সেলিম রেজা, মোঃ নাহিদ ইসলাম, মোঃ মারুফ হাসান সহ নেতৃবৃন্দ।

অতিথিবৃন্দ মানবিক কাজের মাধ্যমে আগামীর আধুনিক চারঘাট উপজেলা বিনির্মাণে সকল কে এগিয়ে আসার আহবান জানান। সবশেষে ঈদের শুভেচ্ছা উপহার হিসেবে সেমাই, চিনি, ময়দার ফুড প্যাক বিতরণ করা হয়।

অতিথিবৃন্দ এমন মানবিক কার্যক্রমের সার্বিক সাফল্য কামনা করেন এবং মানবিক কাজে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park