1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে জামায়াতের হামলা ও হুমকির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

পাঁচবিবিতে জামায়াতের হামলা ও হুমকির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

ইদ্রিস আলী
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২১১ বার পঠিত

ইদ্রিস আলী,
পাচঁবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় জামায়াত ইসলামী কর্তৃক বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। শনিবার (২৯ মার্চ) বিকেলে কুসুম্বা ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে শালাইপুর বাজারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মণ্ডল, আওলাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মণ্ডল, আটাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ নওশাদ আলী মণ্ডল, বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল আলম রাব্বু, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আইয়ুব আলী এবং বিএনপি নেতা শামীম হোসেন।
বক্তারা অভিযোগ করেন, জামায়াত ইসলামী আওয়ামী লীগের বি-টিম হিসেবে কাজ করছে এবং বিএনপি কর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়ে রাজনৈতিক নাটক সাজিয়েছে। বক্তারা আরও বলেন, জামায়াত নেতারা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ ছড়াচ্ছে এবং তাদের জনপ্রিয়তা ক্ষুণ্ন করার চেষ্টা করছে।
বক্তব্যে আব্দুল গফুর মণ্ডল বলেন, “জামায়াত নেতারা আমার বিরুদ্ধে যেসব অভিযোগ তুলেছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার এবং বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, কয়েকদিন আগে পাঁচবিবি উপজেলার কুয়াতপুর গ্রামে জেলা জামায়াত আমিরের ঈদ শুভেচ্ছা পোস্টার লাগানোকে কেন্দ্র করে একটি ঘটনা ঘটে। এর প্রতিবাদে ২৮ মার্চ জামায়াত ইসলামী কুসুম্বা ইউনিয়নে একটি প্রতিবাদ সমাবেশ করে, যেখানে বক্তারা জেলা বিএনপির সদস্য আব্দুল গফুর মণ্ডল ও বিএনপি কর্মীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে কটূক্তি করেন। এরই পরিপ্রেক্ষিতে বিএনপি ২৯ মার্চ পাল্টা কর্মসূচি হিসেবে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park