1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ময়মনসিংহ ডিসির প্রত্যহার দাবী করছেন সাংবাদিক নেতৃবৃন্দ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

ময়মনসিংহ ডিসির প্রত্যহার দাবী করছেন সাংবাদিক নেতৃবৃন্দ

তাসলিমা রত্না ময়মনসিংহ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ২১১ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ

ময়মনসিংহে দৈনিক প্রলয় পত্রিকার ইফতার অনুষ্ঠানে সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে ঐক্যবদ্ধের আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ প্রেস ক্লাব সংস্কার কমিটির সভাপতি আলহাজ্ব শামসুল আলম খান। তিনি বলেন ময়মনসিংহ জেলা প্রশাসকের প্রত্যাহার করে তার বিরুদ্ধে তদন্ত দাবি করেছেন। ময়মনসিংহ জেলা প্রশাসক মফিদুল আলম অরফ ফ্যাসিস্ট খ্যাত ডিসির পদোন্নতি প্রত্যাহারের দাবিও জানিয়েছেন।

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন প্রায় সাড়ে তিনশত ইটভাটার মধ্যে সিংহ ভাগ অবৈধ যার জেলা প্রশাসকের গোপনীয় ফান্ড (এল আর) নামে জমা করে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। এ ছাড়াও বিভিন্ন দিবস কে কেন্দ্র করে হাতিয়ে নিয়েছে কয়েক কোটি টাকা।

এ ছাড়াও বিভিন্ন অবৈধ শিল্প কারখানা ক্লিনিক সহ বিভিন্ন প্রকল্পের দূর্নীতিও রয়েছে তার বিরুদ্ধে। তার বিরুদ্ধে ইতিমধ্যে হাইকোর্টে একাধিক রিট দায়ের হয়েছে। চট্টগ্রাম সিটি মেয়র মীর নাসির উদ্দিনের পি এস থাকাকালীন সময়ে ফ্যাসিস্ট সরকারের ভুমিকায় ছিল তার মূল উৎস।

ময়মনসিংহ জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন কালে তার বিরুদ্ধে অসাধাচারণ সহ ৫ শতাধিক মাদরাসা শিক্ষক/শিক্ষিকাদের বেতন ও বোনাস আটকে দিয়ে অমানবিক কাজ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বহাল থেকে ময়মনসিংহ প্রেস ক্লাবের অবৈধ সভাপতি পদ আটকে সাংবাদিকদের ব্যবহার করে ফায়দা লুটে নিচ্ছে জেলা প্রশাসক মুফিদুল আলম। যার পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতে একাধিক রিট পিটিশন দায়ের করা হয়েছে। এ ঘটনায় সাংবাদিক নেতা শামসুল আলম খান ডিসির বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত দাবী করছেন। এবং সাংবাদিকদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছেন বলে দাবী করেন।

জানা জায়, শুক্রবার (২৮ মার্চ) বিকেল ৪ টায় চরপাড়া মোড়ে সালতান রেস্টুরেন্টে দৈনিক প্রলয়ের আয়োজনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দৈনিক প্রলয় প্রত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক লায়ন মো মির্জা সোবেদ আলী রাজার সভাপতিত্বে ও দৈনিক আজকের বসুন্ধরা চিপ ক্রাইম রিপোর্টার শিবলী সাদিক খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্পাদক আজকের ময়মনসিংহ, ও দৈনিক ইনকিলাব এর বিশেষ সংবাদ দাতা, ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটির সভাপতি বিশিষ্ট প্রবীন মো. শামসুল আলম খান।

এ সময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সাপ্তাহিক আবির প্রত্রিকার সম্পাদক ইউসুফ খান লিটন, আমার সংবাদের প্রতিনিধি আব্দুল্লাহ আল -আমীন, দৈনিক জনকণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি আলমগীর কবির উজ্জ্বল খান, বিজয় টিভির প্রতিনিধি আব্দুল হক লিটন, মোহনা টিভির প্রতিনিধি রুবায়েত বাপ্পি, ডিবিসি প্রতিনিধি এম হোসাইন বিনয়, সোনালী শীষ প্রত্রিকার নির্বাহী সম্পাদক জহর লাল দে, সময়ের কাগজের প্রতিনিধি সাদেকুর রহমান, দৈনিক বঙ্গ সংবাদ প্রতিনিধি গোলাম কিবরিয়া পলাশ, দৈনিক সমাচার প্রতিনিধি এজি জাফর,প্রলয়ের সহ- সম্পাদক আনিছুর রহমান,মফস্বল সম্পাদক মোমিন তালুকদার, স্টাফ রিপোর্টার রাকিবুল হাসান ফরহাদ। উপস্থিত ছিলেন, আশিকুর রহমান মিঠু, মাঈন উদ্দিন উজ্জ্বল, সৈয়দ সুলতান রহমান বাপ্পি, এনামুল হক ছোটজন, মফিদুল ইসলাম লাভলু, বাবুল হোসেন, জুয়েল মিয়া, আমিনুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, ইফতারের পুর্বে বিশেষ মোনাজাত করেন আমার সংবাদের প্রতিনিধি আব্দুল্লাহ আল -আমীন। মোনাজাতে দেশ, জাতি, সমাজ ও সংবাদপত্রের উন্নতি, শান্তি, সমৃদ্ধি এবং সমগ্র মানবতার জন্য হৃদয় নিংড়ানো দোয়া করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park