1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জয়পুরহাট পাঁচবিবিতে জামায়াত শিবিরের ১০৫ জনকে পুলিশ বক্স পোড়ানো মামলা থেকে অব্যাহতি। - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম রাজারহাটে প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা চান ইউএনও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব এর বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় ,জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃ\ত্যু। নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর ২৪৮ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

জয়পুরহাট পাঁচবিবিতে জামায়াত শিবিরের ১০৫ জনকে পুলিশ বক্স পোড়ানো মামলা থেকে অব্যাহতি।

মোঃ আলামিন,
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ২৭১ বার পঠিত

মোঃ আল আমিন
জয়পুরহাট জেলা প্রতিনিধি

আজ মঙ্গলবার (২৭ আগষ্ট) জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম শ্রেণীর আদালত পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানসহ জামায়াত শিবিরের অভিযুক্ত ১০৫ জন নেতা কর্মীকে পাঁচবিবি পুলিশ বক্স পোড়ানো (জি আর ২১/১৪) মামলা থেকে অব্যাহতি দিয়েছেন।

মামলার বিবরণে জানা যায়,২০১৪ সালে পাঁচবিবি-হিলি সড়কের দরগাপাড়া ও বাগজানার এলাকার মাঝামাঝি চাম্পাতলী পুলিশ বক্সে রাতের আঁধারে কে বা কারা আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়। পরের দিন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান ও পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ সুজাউল করিম সহ জামায়াত ও শিবিরের ১০৫ জন নেতা কর্মীর নাম উল্লেখ করে মামলাটি করা হয়।এই ২১/১৪ মামলাটি চার্জ গঠনে প্রক্রিয়াধীন ছিল। আজ উক্ত আদালতের বিজ্ঞ বিচারক মোঃ নুরুল ইসলাম আসামিদের অব্যাহতি প্রদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park