1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
উমরা মিয়া কোরেশী হাফিজিয়া মাদ্রাসার ক্বারী ও ছাত্রছাত্রীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী অনুষ্ঠিত  - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

উমরা মিয়া কোরেশী হাফিজিয়া মাদ্রাসার ক্বারী ও ছাত্রছাত্রীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী অনুষ্ঠিত 

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১২১ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

আঞ্জুমানে  তাহাফ্ফুজে দ্বীন সুনামগঞ্জ কর্তৃক পরিচালিত এর শাখা কেন্দ্র সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা উমরা মিয়া কোরেশী হাফিজিয়া মাদ্রাসার কিরাত প্রশিক্ষণের সমাপনী দিনে কেন্দ্র পরিচালনা কমিটির আয়োজনে ছাত্রছাত্রী ও ক্বারী-ক্বারিয়াদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ ২৭ মার্চ বৃহস্পতিবার  শনিবার সকালে আঞ্জুমানে  তাহাফ্ফুজে দ্বীন সুনামগঞ্জ কর্তৃক পরিচালিত এর শাখা কেন্দ্র শ্রীধরপাশা উমরা মিয়া কোরেশী হাফিজিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি লিয়াকত হোসেন অমৃত এর সভাপতিত্বে ও শ্রীধরপাশা সেন্ট্রাল জামে মসজিদের ইমাম ও খতিব উমরা মিয়া কোরেশী হাফিজিয়া মাদ্রাসার মুহতামীম মাওলানা হুসাইন আহমদ এর সঞ্চালনায় ছাত্রছাত্রী ও ক্বারী-ক্বারিয়াদের বিদায় উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে হামদ ও নাত পরিবেশন করে অত্র কেন্দ্রের ছাত্র ছাত্রীরা।

বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে সদ্য বিদায়ী অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক শব্বির আহমদ চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য দেন, উমরা মিয়া কোরেশী হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সহ সভাপতি আব্দুল কদ্দুস, সহ সভাপতি জুনেদ আহমদ কোরেশী, উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য ও উমরা মিয়া কোরেশী হাফিজিয়া মাদ্রাসার কোষাধ্যক্ষ জাকুয়ান আলম কোরেশী, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাহবুব আলম কোরেশী মাসুম, রুমেন আহমদ, মৌ. ইসরাইল প্রমুখ।

বিদায়ী অনুষ্টানে জামাতে সুরা থেকে জামাতে খামিছ পর্যন্ত কোরআন মজিদ, তাজবীদ ও কিরাত, হামদ ও নাত প্রতিযোগিতায় ও পরিক্ষায় সে সমস্ত ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হয়েছে  তাদের কে অত্র মাদ্রাসা থেকে ১৫০ জনকে পুরস্কৃত করা হয়েছে। অনুষ্ঠানে শেষ মুহূর্তে দোয়া অনুষ্টিত হয়েছে।   দোয়া পরিচালনা করেন উমরা মিয়া কোরেশী হাফিজিয়া মাদ্রাসার মুহতামীম মাওলানা হুসাইন আহমদ।

দোয়াতে উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দের ও এলাকার সকলের জন্যে বিশেষ করে মুর্দেগানদের জন্যে, কেন্দ্রের ছাত্রছাত্রী, ক্বারী-ক্বারীয়া, কমিটির সকলের জন্যে

 মহান আল্লাহ তায়ালার দরবারে মোনাজাত করা হয়েছে। এদিকে, সকালে উমরা মিয়া কোরেশী হাফিজিয়া মাদ্রাসার  পরিচালনা কমিটির আয়োজনে ক্বারী ও ছাত্রছাত্রীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল

 অনুষ্টিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park