1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাটে নানা আয়োজনে স্বাধীনতা দিবস পালিত - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

গোয়াইনঘাটে নানা আয়োজনে স্বাধীনতা দিবস পালিত

রুবেল আহমেদ
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১০০ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:

সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস ২০২৫ পালিত হয়েছে।
২৬ মার্চ দিনের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন,গোয়াইনঘাট থানা,জাতীয়তাবাদী দল বিএনপি, প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জাতীয়তাবাদী ছাত্রদল,রোভার স্কাউট সহ বিভিন্ন সামাজিক সংগঠন।

সকাল ৯টায় উজেলার বিয়াম ল্যাবরেটরি স্কুল মাঠে জাতীয় সংগীত পরিবেশন ও আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে পুলিশ, আনসার ভিডিপি ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ প্রদর্শন করা হয়।

বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারীর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইদুল ইসলাম, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার তোফায়েল আহমদ, উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।

উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: জামাল খান,জনস্বাস্থ্যের সহকারি প্রকৌশলী মোঃ ইউনুস,ওসি ( তদন্ত) এ কে এম রিপন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাধঁন সরকার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খায়রুল ইসলাম ও মোঃ আব্দুল হক, সহকারি শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন, আলীরগাঁও কলেজের প্রভাষক জাহিদ আহমদ, গোয়াইনঘাট রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, সাধারণ সম্পাদক ইমরান আহমদ সহ জাতীর শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ।

শহিদদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park