1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
তাসে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এপিএস মতিন খানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

তাসে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এপিএস মতিন খানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

সঞ্জয় চন্দ্র দাস, তিতাস (কুমিল্লা)
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

সঞ্জয় চন্দ্র দাস তিতাস (কুমিল্লা) প্রতিনিধি;-

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন ও
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায়
কুমিল্লার তিতাসে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) খালেদা জিয়ার প্রাক্তন এপিএস ইঞ্জিনিয়ার এম.এ মতিন খানের উদ্যোগে তাহার নিজ বাড়ি উপজেলার মাছিমপুর খান বাড়িতে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত সচিব বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস ও ইঞ্জিনিয়ার এম.এ মতিন খান।

তিতাস উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জাদু মোল্লার সভাপতিত্বে ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মাফুজুল ইসলাম, তিতাস উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এমদাদুল হক ফুল মিয়া, হোমনা মাথাভাঙ্গা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মোল্লা, মেঘনা উপজেলার মানিকারচর ইউপি সাবেক চেয়ারম্যান মো. আবুল কাশেম, গোবিন্দপুর ইউপি সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন, মেঘনা উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. আতাউর রহমান, হোমনা আসাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম, তিতাস উপজেলার কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনির হোসেন ভূঁইয়া, তিতাস উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আদিলুর রহমান আদিল, হোমনা ভাষানিয়া ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ভাষানিয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি শাহজালাল সরকার, কুমিল্লা উত্তর জেলা জিয়া সাইবারফোর্সের যুগ্ম আহ্বায়ক হুয়ান কবির, মেঘনা বড়কান্দা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুস সাত্তার ভূঁইয়া তপু, বিএনপি নেতা মহসিন, জয়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন টিপু, ভাষানিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম মাওলা, সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম প্রমূখ।

উক্ত ইফতার মাহফিলের আরো উপস্থিত ছিলেন তিতাস উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ খান
ভাষানিয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি শাহজালাল সরকার, বলরামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু ও নারান্দিয়া ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল জলিলসহ হোমনা-মেঘনা এবং তিতাস উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ দুইসহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।

ইফতারের পূর্বে খালেদা জিয়ার রোগমুক্তি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park