1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহীতে চোরাই মোটরসাইকেলসহ চোর গ্রেপ্তার - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

রাজশাহীতে চোরাই মোটরসাইকেলসহ চোর গ্রেপ্তার

মহাজামিল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১৭২ বার পঠিত

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় স্থানীয় জনতার সহায়তায় এক মোটরসাইকেল চোরকে গ্রেপ্তার করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। এসময় মোটরসাইকেল উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামি মো: জনি (৩২) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার জিন্নানগর এলাকার মো: তসলিমের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গত (২৪ মার্চ) রাতে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম মুন্সিপাড়ার একটি দোকানের সামনে এক ব্যক্তি তার মোটরসাইকেল রেখে দোকানের ভিতরে যান। কিছু সময় পর ঐ ব্যক্তি দোকানের সিসি ক্যামেরায় দেখতে পান যে, তার মোটরসাইকেল চুরি করে নিয়ে যাচ্ছে। তখন তিনি “চোর, চোর” বলে চিৎকার শুরু করেন এবং চোরদের পিছু নেন। তার চিৎকারে স্থানীয় জনতা জনিকে মোটরসাইকেলসহ আটক করে। এসময় জনির সহযোগী কৌশলে পালিয়ে যায়। সংবাদ পেয়ে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল উদ্ধারসহ জনিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামি এবং তার সহযোগীদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park