1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দাউদকান্দিতে সাংবাদিক শরীফ প্রধান পাঠাগারের উদ্যোগে পবিত্র বাংলা কুরআন বিতরণ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

দাউদকান্দিতে সাংবাদিক শরীফ প্রধান পাঠাগারের উদ্যোগে পবিত্র বাংলা কুরআন বিতরণ

আসাদুজ্জামান সাগর
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ২৪৭ বার পঠিত

আসাদুজ্জামান সাগর

কুমিল্লা দাউদকান্দি উপজেলার কাদিয়ারভাঙ্গা গ্রামে অবস্থিত ‘সাংবাদিক শরীফ প্রধান পাঠাগারের উদ্যোগে রমাদান উপলক্ষ্যে গ্রামবাসীদের মাঝে বাংলা অর্থসহ পবিত্র কুরআন, তাসবিহ, আতর, মেসওয়াক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে কাদিয়ারভাঙ্গা আরফানুননেছা ঈদগাহ মাঠে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সাংবাদিক শরীফ প্রধানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাওলানা কাজী বশিরুল্লাহ, মাওলানা শাহআলম মাসুদ, মো. নূর আলম ভূঁইয়া আলম, হাফেজ মাওলানা সাইফুল ইসলাম। আলোচনা শেষে গ্রামের মক্তবের শিশু শিক্ষার্থীসহ শতাধীক বয়স্কদের মাঝে বাংলা অর্থসহ কুরআন, তাসবিহ, আতর ও মেসওয়াক বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলো, মান্নান প্রধান, নূরুল ইসলাম প্রধান, শাহজালাল আখন্দ, ফারুক আখন্দ, মাসুম, ফারুক ও রাজু প্রধান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park