1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বড়লেখা সাবেক উপজেলা ও ইউপি চেয়ারম্যান সহ বিস্ফোরক মামলা অভিযুক্ত - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম রাজারহাটে প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা চান ইউএনও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব এর বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় ,জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃ\ত্যু। নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর ২৪৮ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বড়লেখা সাবেক উপজেলা ও ইউপি চেয়ারম্যান সহ বিস্ফোরক মামলা অভিযুক্ত

তিমির বনিক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১০৬ বার পঠিত

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আজির উদ্দিন ও এক ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ১৪ নেতাকমীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলায় ৩০-৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। গতকাল রোববার (২৫ আগস্ট) দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন জামায়াতের সভাপতি লুৎফুর রহমান মামলার বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন।

বড়লেখা থানার ওসি সঞ্জয় চক্রবর্ত্তী সোমবার রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আসামিরা হলেন-উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন ও তার ভাই যুবলীগ নেতা নাজিম উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান আজির উদ্দিন, মহি উদ্দিন আহমেদ, আওয়াম লীগ নেতা সেলিম আহমদ ও তার ভাই হালিম আহমদ, আব্দুল হান্নান, জাকির আহমদ, এ.কে.এম হাসান, জুমান আহমদ, ইয়ামিছ আলী, আব্দুল লতিফ (লতু মিয়া), মাছুম আহমদ, মহিউদ্দিন আহমদ গুলজার। তাদের বাড়ি উপজেলার বিভিন্ন এলাকায়।

মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে বলা হয়েছে-গত বছরের ২৮ অক্টোবর দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন জামায়াতের সভাপতি লুৎফুর রহমান তার কয়েকজন বন্ধু মিলে মৌলভীবাজার থেকে নোহা গাড়িযোগে বড়লেখা ফিরছিলেন। রাত ১১টার দিকে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ওয়াপদা নামক স্থানে তাদের গাড়ি পৌঁছামাত্র বিবাদীরা পূর্বপরিকল্পিতভাবে তাদের গাড়ির গতিরোধ করে তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। পরে মিথ্যা সাজিয়ে ঘটনার রুপরেখা হিসেবে বড়লেখা থানা পুলিশের নিকট হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে পুলিশ তাদের আইনি প্রক্রিয়া শেষে মৌলভীবাজার জেলা কারাগারে প্রেরণ করে।
০১৭৪৫৯৩৯৪৪৮

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park